আশাশুনির মহিষকুড় মৎস্য ঘেরের হারীর টাকা না দেয়ার পায়তারার অভিযোগ

সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি,সাতক্ষীরা : আশাশুনির মহিষকুড় মৎস্য ঘেরের হারীর টাকা না দেয়ার পায়তারার অভিযোগে করা হয়েছে।

আজ সোমবার দুপুরে মহিষকুড় গ্রামের মৃত. নেছার মোল্যার ছেলে আব্দুল মান্নান মোল্যা আশাশুনি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে জানান, তার আপন ভাই মৃত. রেজাউল মোল্যার পুত্র মনিরুল কবির একটি হত্যা মামলার আসামী।

দীর্ঘদিন যাবত পলাতক থাকার পর ২০১৩ সালে সে বাড়ী ফিরে মহিষকুড় ও মাড়িয়ালা মৌজায় আব্দুল মান্নানের পৈত্রিক প্রায় ১০ বিঘা জমি দখল করে মৎস্য চাষ করে আসছিল। এ ব্যাপারে থানায় গত ৩০ জুন’১৯ তারিখে শালিস বৈঠকে জমি তার অনুকুলে ফেরৎ দিবে অথবা হারীর টাকা হাল সনে পরিশোধ করবে বলে লিখিত মিমাংসা হয়। কিন্তু সে মোতাবেক মনিরুল কবির শাসির কোন সিদ্ধান্তই মানেনি। উপায়োন্ত না পেয়ে গত ১০ অক্টোবর মান্নান মোল্লা শান্তিপূর্ণভাবে তার জমিতে দখল বুঝে নেয়। এ দিকে আব্দুল মান্নান অদ্যবদি হারীর টাকা বুঝে পাইনি।

উপরোন্ত কবির মাছ না পেয়ে ছিপে কামড় দেয়ার ন্যায় শ্রীউলা গ্রামের আ’লীগ নেতা আলাউদ্দীন লাকির নাম জড়িয়ে অহেতুক মিথ্যা, বানোয়াট সংবাদ পরিবেশন করিয়েছেন। এ ব্যাপারে আব্দুল মান্নান মোল্লা তার সকল ষড়যন্ত্রমূলক অপকর্মের প্রতিবাদ জানান, পাশাপাশি চলতি বছরের জমির হারীর টাকা যাতে পেতে পারেন তার ব্যবস্থা করতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Biswajit Shil
লেখক / প্রতিবেদক

Biswajit Shil

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।