× Banner
সর্বশেষ
কক্সবাজারকে বিশ্বমঞ্চে নিরাপদ ও পরিবেশবান্ধব আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা হবে — ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী শিক্ষা খাতে বরাদ্দ বেড়েছে ৩৬ হাজার ৬২৮ কোটি টাকা জ্বালানি নিরাপত্তাসহ মৌলিক অবকাঠামোগত চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ গোলাহাট মাড়োয়ারি গণহত্যা দিবস আজ শনিবার (১৩ জুন) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৩ জুন (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পুশইনের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে – শিক্ষামন্ত্রী মান্দায় হত্যাকাণ্ড, আসামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

আমরা ইসলামের পথ অনুসরণ করছি

admin
হালনাগাদ: সোমবার, ২৬ জুন, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ দুস্থদের পাশে থেকে আওয়ামী লীগ ইসলামের পথ অনুসরণ করছে মন্তব্য করে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, যারা সারা বছর জ্বালাও-পোড়াও করে হত্যাকে সমর্থন করে, তারা ঈদের দিনেও দুস্থদের পাশে নেই।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে ‘প্রভা নাট্যাঙ্গন’ আয়োজিত দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ কর্মসূচির আগে মন্ত্রী এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের নির্দেশ দিয়েছেন, আমরা যেন দুস্থদের পাশে দাঁড়াই। সে অনুযায়ী আমরা সাধ্যমতো চেষ্টা করছি।’

‘ইসলামে আছে, অভুক্ত রেখে তোমরা নিজেরা খেও না। আমরা পথ অনুসরণ করছি। কিন্তু অন্য কাউকে আর্তমানবতার সেবায় নিয়োজিত থাকতে দেখবেন না।’

ওই সময় অন্যদের মধ্যে ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ। এ ছাড়া মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..