× Banner
সর্বশেষ
ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, দাবি রয়টার্সের টিপকাণ্ডে বরখাস্ত কনস্টেবল নাজমুল তারেককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

ধামইরহাটে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
আন্তর্জাতিক আদিবাসী দিবস

নওগাঁর ধামইরহাটে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে।

ধামইরহাট উপজেলা পারগানা বাইসি’র আয়োজনে গতকাল সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়। কারিতাস বাংলাদেশ, ওয়েভ ফাউন্ডেশন, মুন্ডা এসোসিয়েশনে ও ধামইরহাট আদিবাসী সমবায় সমিতির সহযোগিতায় উপজেলা পারগানা সেবাস্তিয়ান হেমরমের সভাপতিত্বে ও সম্পাদক কুরশি পাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মাথাই টুডু। এ সময় বিশেষ অতিথি হিসেবে বেনীদুয়ার ক্যাথলিক চার্চ এর পালপুরোহিত ফাদার মাইকেল কোড়াইয়া, আদিবাসী বহুমূখী সমবায় সমিতির সভাপতি ইশ্বর মার্ডি, সম্পাদক বিশ্বনাথ টুডু, আদিবাসী নেতা জিল্লু মার্ডি, নরেন হাসদা, কারিতাস প্রতিনিধি পুষ্পিতা মার্ডী, মুন্ডা এসোসিয়েশনের সভাপতি অমিত পাহান, সম্পাদন মিলন পাহান, মুন্ডা এসোসিয়েশনের নেতা পিন্টু পাহান, আদিবাসী নেতা সুধির এক্কা প্রমুখ।

সবশেষে আদিবাসী কৃষ্টি-কালচার ভিত্তিক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বক্তাগণ ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ১৫ দফা দাবী বাস্তবায়নে মাননীয় সংসদ সদস্য বরাবর স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..