আনোয়ারা প্রতিনিধিঃ দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা উপজেলা প্রেস ক্লাবের আয়োজিত মাসিক সভা আজ শুক্রবার সকাল ১০ ঘটিকায় অনুষ্টিত হয়।
আয়োজিত সভায় সভাপতিত্ব করেন আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক সরোজ আহমেদ। তার বক্তব্যে আনোয়ারার সাংবাদিক নামধারী এক কুচক্রীমহল আনোয়ারা উপজেলা সক্রিয় প্রেস ক্লাবকে হেয় প্রতিপন্ন করে এবং আনোয়ারা প্রেস ক্লাবের নামসহ লোগো ব্যবহার করে নিজেদের প্রেস ক্লাবের সদস্য দাবী করে বিভিন্ন গণমাধ্যমসহ সামাজিক মাধ্যম ফেইসবুক, টুইটারসহ বিভিন্ন সাইটে অপপ্রচার চালাচ্ছন।এবং বর্তমান সক্রিয় প্রেস ক্লাবের সদস্য না হয়েও অনুমতিব্যতিত প্রেস ক্লাবের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন প্রতিষ্টান থেকে উৎকোচ, উপহার এনে সামাজিক মাধ্যমে অপপ্রচার চালিয়ে জনগণ, প্রশাসনকে বিভ্রান্ত করার কারণে তিনি কঠোর হুশিয়ারিসহ তীব্র নিন্দা জানান।
উপস্থিতিদের মধ্যে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সচিব সাংবাদিক মোজাম্মেল হক, সাংবাদিক খালেদ মনছুর, রাজিব শর্মা, ডি এইচ এম রাজু, আনোয়ারুল আজিম সাইফি, সুশান্ত শীল, ইমরান বিন ইসলাম প্রমূখ সদস্যবৃন্দরা।





