× Banner
সর্বশেষ
নড়াইলে জাল দলিলে নামজারি ভূমি অফিসের নায়েবদের ভয়াবহ জালিয়াতি  পাইকগাছায় গাজাসহ আটক এক জনের ৬ মাসের কারাদণ্ড পাইকগাছায় আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের নামে কৃষি ক্যাম্পাসের নামকরণের দাবিতে স্মারকলিপি ১৭ বছরে একটি সরকার ক্ষমতায় থেকে লুটপট করে বাংলাদেশ থেকে ২৯ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে -এসএম জিলানী  গরের বাংলাদেশ সফরের সমাপ্তি, সম্পর্ক জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের – ভূমিমন্ত্রী মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব – আইনমন্ত্রী মোবাইল নয়, শিশুদের ফিরতে হবে খেলার মাঠে – ক্রীড়া প্রতিমন্ত্রী দেশে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু বাস্তবসম্মত পরিকল্পনায় স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে সরকার বদ্ধপরিকর – স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আজ ২৯ জানুয়ারি শুক্রবার দিনের শুরুতে দেখে নিন রাশিফল

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Horoscope.jpg

প্রত্যেক ব্যক্তির আলাদা আলাদা রাশির জন্য ফল ও আলাদা হয়। আজ ২৯ জানুয়ারি শুক্রবার দিনের শুরুতে দেখে নিন আপনার আজকের রাশিফল।

মেষঃ ভালোবাসার মানুষের সঙ্গে আজকের দিনে সুন্দর সময় কাটাবেন। দীর্ঘদিনের উত্তেজনা থেকে মুক্তি পেতে পারেন আজকের দিনে। কাজের জায়গায় বাবার পরামর্শ কাজে দেবে। রাতের দিকটায় একা ছাদে সময় কাটাতে পারবেন। দিনের শেষে বুঝবেন- অন্যদের জন্য করতে গিয়ে, নিজের জন্য সেভাবে কোন কাজই করে উঠতে পারেননি।

বৃষভঃ এই রাশির পড়ুয়ারা বন্ধু বান্ধব অপেক্ষা, পড়শুনায় বেশি মন দিন। নিজের ভালো লাগে, এমন কিছু করুন। দিনের শেষে বুঝবেন- অন্যদের জন্য করতে গিয়ে, নিজের জন্য সেভাবে কোন কাজই করে উঠতে পারেননি। বিদেশে ব্যবসা রয়েছে, আজকের দিনে এমন ব্যক্তিদের আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে।

মিথুনঃ আজকের দিনে আচমকাই কাজের জায়গায় বিশেষ তদন্ত হতে পারে। আপনার নিজের ইচ্ছায় জীবন যাপনে পরিবারের সদস্যরা অসন্তুষ্ট হতে পারে। আজ এই রাশির ব্যবসায়ীরা নিজেদের ব্যবসাকে নতুন মাত্রায় নিয়ে যেতে পারবেন। আপনার সঙ্গে পরিবারের দূরত্ব বাড়তে পারে।

কর্কটঃ ভালোবাসার মানুষের থেকে পাওয়া ফোন, একরাশ খুশি এনে দেবে। শরীর চর্চার মাধ্যমে আপনি শারীরিক সুস্থতা বোধ করবেন। বেশি মানুষের সান্নিধ্য পছন্দ না হওয়ায়, নিজের জন্য আলাদা সময় বের করতে পারবেন। আজ নিজের অর্থ ভাণ্ডার শক্ত থাকায়, মানসিক দিক থেকে শান্তি পাবেন।

সিংহঃ অন্যদের দুঃখ না দিয়ে সকলের সঙ্গে মানিয়ে নিন। শরীর সুস্থ থাকায় জীবনে সাফল্য আসবে। কাছের মানুষের সঙ্গে বচসার জেরে সমস্যা কোর্ট অবধি যেতে পারে। যার ফলে আপনার প্রচুর অর্থ খরচ হতে পারে। বেশি মানুষের সান্নিধ্য পছন্দ না হওয়ায়, নিজের জন্য আলাদা সময় বের করতে পারবেন। কোন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো ভাবে বিবেচনা করে নেবেন।

কন্যাঃ কাজের জায়গায় আপনি আজকে ভালো পজিশনে থাকবেন। স্ত্রীর ব্যক্তিগত বিষয়ে বেশি নাক না গলানোই মঙ্গল। কাজের জায়গায় কোন বিষয়ে বিরক্ত হয়ে, আপনার অনেকটা সময় নষ্ট হতে পারে। আজকের দিনে কোন খাতে বিনিয়োগ এড়িয়ে চলাই ভালো।

তুলাঃ ভালোবাসার মানুষের সঙ্গে একটি সুন্দর দিন কাটাতে পারেন। কাছের আত্মীয়র বাড়িতে গিয়ে অর্থ সংক্রান্ত সমস্যা আরও বেড়ে যেতে পারে। কোন বিষয়ে চট করে মেজাজ হারাবেন না। ভালোবাসার মানুষ আপনাকে একরাশ খুশি এনে দেবে।

বৃশ্চিকঃ নিজের প্রতিভার প্রকাশ করতে শিখুন। আত্মীয়রা আপনার ভালো মানসিকতার সুযোগ নিতে পারেন। বেশি উদারতা দেখানো একদমই ভালো না। কাছের বন্ধুদের পরামর্শে আজকের দিনে এই রাশির ব্যবসায়ীরা সমস্যায় পড়তে পারেন।

ধনুঃ সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে গুরুত্বপূর্ণ মানুষদের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে তুলুন। মেধার মাধ্যমে সবকিছু জয় করতে পারবেন। ভালোবাসার মানুষের সঙ্গে কিছুটা সময় কাটান। পজেটিভ অ্যাক্টিভিটির মাধ্যমে সব সমস্যার সমাধান করতে পারবেন।

মকরঃ সন্ধ্যের দিকে বাচ্চাদের সঙ্গে সুন্দর সময় কাটান। নিজের শক্তি ভালো কাজে লাগান। আজকের দিনে পরিবারের সদস্যদের সঙ্গে বেশি সময় কাটাবেন। কোন খাতে অর্থ ব্যয় হচ্ছে, সেদিকে খেয়াল রাখা দরকার, নাহলে সমস্যায় পড়তে পারেন।

কুম্ভঃ নতুন বন্ধু তৈরি করুন। নিজের শক্তি ব্যয় না করে সঞ্চয় করুন। বন্ধুরা আপনাকে অনেক সাহায্য করবে। অন্য লোকেদের হস্তক্ষেপে আপনার সঙ্গে আপনার স্ত্রীয়ের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। অর্থের আগমনে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন।

মীনঃ অবসর সময়ে পরিবারের সঙ্গে কাটাতে পারেন। সকলের থেকে প্রশংসা পাবেন। বন্ধুদের সঙ্গে সময় কাটাতে গিয়ে মদ্যপান, ধূমপান থেকে দূরে থাকুন। কাজের জায়গায় সমস্যা হতে পারে। অর্থ খরচ এবং সঞ্চয়ের বিষয়ে পরিবারের বড়দের থেকে সাহায্য নিতে পারেন।


এ ক্যটাগরির আরো খবর..