× Banner
সর্বশেষ
২ মাসের মধ্যে দেওয়া হবে প্রবাসী কার্ড – প্রবাসী কল্যাণ মন্ত্রী যশোরে বিজিবির অভিযানে বিষাক্ত জেলি পুশ করা বিপুল পরিমাণ চিংড়ি মাছ গলদা, বাগদা ও হরিনা আটক ১৭ বছরের মিথ্যা প্রোপাগান্ডা ভেঙে সত্য ইতিহাস তুলে ধরতে হবে- ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল চামড়া দেশের রপ্তানি খাতের অন্যতম সম্ভাবনাময় খাত – শিল্পমন্ত্রী ফ্যামিলি কার্ড নিয়ে বসে থাকলে হবে না, আয়বর্ধক কাজ করতে হবে – শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী লন্ডনে রাষ্ট্রপতি সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সুদানের প্রধানমন্ত্রী ড. কামিল কারিগরী শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের সন্তানেরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে- এমপি খোকন বরগুনা জেলা আরজেএফ’র কমিটি অনুমোদন ইউনাইটেড ময়মনসিংহ পাওয়ার-এর জন্য ব্র্যাক ব্যাংকের ৫০০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ব্যবস্থাপনা কোটালীপাড়ায় অসহায় কৃষকের ধান কেটে দিলেন এমপি এস এম জিলানী

ডেস্ক

আজ শনিবার ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণা

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ২৯ জুন, ২০২৪
ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের ফল

আজ শনিবার ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণার কথা রয়েছে। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে চার প্রার্থীর মধ্যে একজনকে প্রেসিডেন্ট হিসেবে বেছে নেবে দেশটির জনগন। গতকাল শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে বিকেল ৬ টা পর্যন্ত ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

প্রতিদ্বন্দ্বিতাকারী চার প্রার্থী হলেন দেশটির পার্লামেন্টের স্পিকার ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সাবেক কমান্ডার মোহাম্মদ বাগের গালিবাফ, সংস্কারপন্থী নেতা মাসৌদ পেজেশকিয়ান, পরমাণু কর্মসূচি বিষয়ক সাবেক মধ্যস্থতাকারী সাঈদ জালিলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তফা পুরমোহাম্মদি। এদিকে কয়েক সপ্তাহ ধরে টুইটারে (এক্স) ‘ইলেকশনসার্কাস’ নামে একটি হ্যাশট্যাগের  ব্যাপক ব্যবহার করেছে ইরানিরা।

ইরানে আগামী বছরের জুনে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট হওয়ার কথা ছিল। কিন্তু ১৯ মে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নিহত হওয়ায় প্রেসিডেন্ট পদটি শূন্য হয়ে পড়ায় আগাম নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..