অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : ‘ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব’ এই শ্লোগানকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস।
দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে সোমবার সকালে উপজেলা সদরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
র্যালি শেষে উপজেলার শহীদ সুকান্ত আব্দুল্লাহ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।
অন্যান্যদের মধ্যে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, উপজেলা নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান তালুকদার (অ: দা:), একাডেমিক সুপারভাইজার প্রাণ কুমার ঘটক।

