× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ি গ্রেফতার

ACP
হালনাগাদ: সোমবার, ৪ মে, ২০২৬
আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ি গ্রেফতার

আগৈলঝাড়ায় চিহ্নিত মাদক ব্যবসায়িসহ তিন জনকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। থানা অফিসার ইন চার্জ মাসুদ খান জানান, রবিবার রাতে উপজেলা সদরের বাইপাস সড়কের পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে ফুল্লশ্রী গ্রামের মৃত রফিজ উদ্দিন ফকিরের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ি, একাধিক মাদক মামল আসামী সালাম ফকিরকে ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।

একই রাতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বাকাল ইউনিয়নেরপয়সা গ্রামের মৃত সেলিম শিকদারের ছেলে নাঈম শিকদার এবং পাশ্বর্তি কোটালীপাড়া থানার নাগরা গ্রামের মৃত উমেদ আলী খানের ছেলে রিয়াজুল খানকে ৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের সোমবার সকালে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..