নির্বাচনী হাওয়া পুরোপুরি বইতে শুরু করার আগেই মাঠ গোছাতে ব্যস্ত বেনাপোল পৌরসভার মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদা। উন্নয়ন ও পরিবর্তনের বার্তা নিয়ে প্রতিদিনই তিনি ছুটছেন মানুষের দুয়ারে। ধারাবাহিক সেই গণসংযোগের অষ্টম দিনেও নামাজগ্রাম-দুর্গাপুর এলাকায় মানুষের সঙ্গে সময় কাটিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৫ আগস্ট) বেনাপোল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নামাজগ্রাম-দুর্গাপুরের আংশিক এলাকায় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন ইমদা।
এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময়, মতবিনিময় ও তাদের বিভিন্ন সমস্যা-সম্ভাবনার কথা শোনেন। পাশাপাশি পৌরসভার উন্নয়নে তাঁর পরিকল্পনার কথা তুলে ধরে মানুষের দোয়া ও সমর্থন কামনা করেন।
টানা আট দিনের গণসংযোগে ইমদার বক্তব্যে ঘুরেফিরে উঠে আসছে আধুনিক ও পরিকল্পিত বেনাপোল গড়ার প্রত্যয়।
তিনি বলেন, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থলবন্দরনগরী বেনাপোলকে সময়োপযোগী ও নাগরিকবান্ধব শহরে রূপ দিতে প্রয়োজন পরিকল্পিত উদ্যোগ। সুযোগ পেলে মাদক, দুর্নীতি ও অপরাধমুক্ত পরিবেশ নিশ্চিতের পাশাপাশি পরিচ্ছন্নতা, রাস্তাঘাট ও নাগরিক সেবার উন্নয়নে অগ্রাধিকার দেবেন তিনি।
ইমদাদুল হক ইমদা বলেন, মানুষের কাছে গিয়ে তাদের কথা শোনা এবং সমস্যাগুলো জানা তাঁর গণসংযোগের মূল উদ্দেশ্য। বেনাপোলবাসীর প্রত্যাশাকে সামনে রেখেই তিনি একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নিরাপদ পৌরসভা গড়ার স্বপ্ন দেখছেন।
ইমদাদুল হক ইমদা যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব।
অষ্টম দিনের গণসংযোগে তাঁর সঙ্গে ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি শাহাবুদ্দিন ও শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, কৃষিবিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়ার আলী, ৬ নম্বর ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল জব্বার ও আজগর আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান, পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, ইয়াসিন মোড়ল লাফু, আশরাফুজ্জামান মির্জা, সদস্য মফিজুর রহমান ও হযরত আলী, যশোর জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ, পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল, তুহিন হোসেন, আতিকুর জামান সনি, সদস্য মহাসিন আলম, যুবনেতা মনির হোসেন ও শ্রমিক নেতা আহমদ আলীসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।



