আওয়ামী লীগ বা বিএনপির সঙ্গে নেই জাতীয় পার্টি -জিএম কাদের

আওয়ামী লীগ বা বিএনপির সঙ্গে নেই জাতীয় পার্টি -জিএম কাদের

জাতীয় পার্টি কারও দাসত্ব করবে না। আমরা আওয়ামী লীগ বা বিএনপির সঙ্গে নেই। কারও সঙ্গে বন্ধুত্ব হলেও জাপা দাসত্ব করবে না। শক্তিশালী জাতীয় পার্টি গড়তে সকল চ্যালেঞ্জ মোকাবেলা করা হবে। প্রয়োজনে অপ্রিয় কিছু সিদ্ধান্ত নিতেও পিছপা হবো না। বলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

আজ রোববার (৯ অক্টোবর) দুপুরে বনানীর নিজ কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দলের কেউ কেউ মনে করছেন, একটি দল নির্বাচনে কারচুপি করে বিজয়ী হবে, আর তাদেরকে শর্টকাট পদ্ধতিতে মন্ত্রী-এমপি করবেন। যারা এমনটা মনে করেন তারা দলের জন্য জীবাণু। তাদেরকে দল ছাড়তে হবে অথবা সংশোধন হতে হবে।

তিনি আরও বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে চাই। আমরা শুরু থেকেই ইভিএমের বিরোধিতা করছি। কারণ ইভিএমে কারচুপি করে ফলাফল ঘোষণা হলে, চ্যালেঞ্জ করা যায় না।

জি এম কাদের বলেন, জাতীয় পার্টি কারও দালালি করে রাজনীতিতে টিকে থাকবে না। এ ক্ষেত্রে চ্যালেঞ্জ আসবে, সেটা মোকাবিলা করতে হবে। এতে দলের কেউ বাধা হলে অপ্রিয় সিদ্ধান্ত নিতেও পিছপা হবে না।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।