× Banner
সর্বশেষ
সিলেটে বিমান থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার কালীগঞ্জে আত্নহত্যা করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দু’ পা হারালেন যুবক প্রধানমন্ত্রীর সঙ্গে অলিম্পিয়াড অ্যাসোসিয়েশনের স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ৩০ মামলার পলাতক আসামি গ্রেপ্তার উপমহাদেশের নারী শিক্ষার আলোকবর্তিকা পাইকগাছার ‘ভুবন মোহিনী বালিকা বিদ্যালয়’ খাল পুনঃখননে ৭৩ লাখ টাকা সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত দিলেন সালথার ইউএনও বৈরী আবহাওয়ায় আলফাডাঙ্গা পৌর বিএনপির সব ওয়ার্ড সম্মেলন স্থগিত মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালকের পাইকগাছার লোনাপানি কেন্দ্র পরিদর্শন  বিশ্ব জনসংখ্যা দিবসে ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠান পেল শ্রেষ্ঠত্ব পুরস্কার 

ডেস্ক

আওয়ামী লীগ ও ছাত্রলীগ আর রাজনীতি করতে পারবে না -উপদেষ্টা নাহিদ

Kishori
হালনাগাদ: সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
রাজনীতি করতে পারবে না

জুলাইয়ের চেতনা শেষ হয়নি। যদি বিন্দু পরিমাণ আস্ফালনের চেষ্টা করেন, তাহলে আমরা দ্বিগুণ শক্তিতে প্রতিহত করব। আওয়ামী লীগ ও ছাত্রলীগ- এই মতাদর্শ বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না। আমরা আমাদের এই কমিটমেন্ট রক্ষা করব। বলেছেন অন্তর্বর্তী সরকারে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষার্থীদের নিয়ে ‘দ্য হিরোস অফ ঢাকা ইউনিভার্সিটি’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, দেশের বিভিন্ন জায়গা থেকে ফ্যাসিবাদ আওয়ামী লীগ দোসররা আস্ফালনের চেষ্টা করছে। আইনের মাধ্যমে তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। এটি জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের প্রতি আমাদের প্রতিশ্রুতি। এটা আমরা অবশ্যই রক্ষা করবো।

তিনি আরও বলেন, অভ্যুত্থান এখনও আমাদের শেষ হয়নি, আন্দোলনের ধরণ হয়তো পরিবর্তন হবে। কিন্তু আমাদের যে লড়াই সেটা এখনও শেষ হয়নি। জুলাইকে ভুলে যাবেন না। জুলাইয়ের চেতনা এখনও শেষ হয়ে যায়নি।

এ সময় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, অপারেশন ডেভিল হান্টে শুধু লীগের নয়, সব দলের এবং এমন অভিযুক্ত সমন্বয়ক হলেও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান জাতীয় নাগরিক কমিটি মুখ্য সংগঠক সারজিস আলম।

কোনো মাদার অরগানাইজেশানের স্বার্থ হাসিল না করে শুধুমাত্র ছাত্র অধিকার কেন্দ্রিক ডাকসু রাজনীতি গড়ে তোলার আহ্বান জানান হাসনাত আব্দুল্লাহ।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের প্রস্তুতি শেষ পর্যায়ে নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতিদিনই কাজ করছে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।


এ ক্যটাগরির আরো খবর..