গোটা বিশ্বে কোরআন চর্চার উর্বর ভূমি বাংলাদেশ -ধর্ম উপদেষ্টা

গোটা বিশ্বে কোরআন চর্চার উর্বর ভূমি বাংলাদেশ -ধর্ম উপদেষ্টা

বাংলাদেশ গোটা বিশ্বে কোরআন চর্চার উর্বর ভূমি। এদেশের কোরআনের হাফেজরা বহুবছর ধরে বিশ্বের বিভিন্ন দেশে প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশের সুনাম বৃদ্ধি করে চলেছে। তারা প্রতিযোগিতায় অংশ নিয়ে ১ম, ২য় কিংবা ৩য় পুরস্কার অর্জন করছে। বলেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

আজ রাজধানীর সার্কিট হাউস রোডে তথ্য ভবনে নুরুত তাহফীজ ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে ১ম জাতীয় কোরআন প্রতিযোগিতার গ্রান্ড ফিনালে ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন।

খালিদ হোসেন বলেন, মাতৃভাষা বাংলা হওয়ার পরও আমাদের দেশের প্রতিযোগিরা আরবি ভাষাভাষী মিশর, সৌদি আরব, কুয়েত, কাতার প্রভৃতি দেশের প্রতিযোগীদেরকে হারিয়ে পুরস্কার নিয়ে আসছে। এ অর্জনে আমাদের বুক গর্বে স্ফীত হয়ে ওঠে। বাংলাদেশের কোরআনের হাফেজরা যাতে আন্তর্জাতিকমানের আলেম কিংবা ইসলামি বুদ্ধিজীবী হতে পারে সে ব্যাপারেও তিনি সংশ্লিষ্টদেরকে সোচ্চার হওয়ার অনুরোধ জানান।

ধর্ম উপদেষ্টা আরো বলেন, আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন এবং তিনি এর হেফাজতেরও দায়িত্ব নিয়েছেন। কোনোভাবেই কোরআনকে শেষ করা সম্ভব নয়। তিনি নুরুত তাহফীজ ফাউন্ডেশনকে জাতীয় কোরআন প্রতিযোগিতা আয়োজনের জন্য ধন্যবাদ জানান।

পরে উপদেষ্টা এ প্রতিযোগিতায় বিজয়ী কুরআনের হাফেজদের হাতে সম্মাননা স্মারক ও নগদ অর্থ তুলে দেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।