অস্কারজয়ী কানাডিয়ান অভিনেতা ক্রিস্টোফার প্লামার মারা গেছেন

অস্কারজয়ী কানাডিয়ান অভিনেতা ক্রিস্টোফার প্লামার মারা গেছেন

৯১ বছর বয়সে অস্কারজয়ী কানাডিয়ান অভিনেতা ক্রিস্টোফার প্লামার মারা গেছেন। কিংবদন্তি এ অভিনেতার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন তার পরিবার সদস্যরা।

স্থানীয় সময় শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) সকালে ‘দ্য সাউন্ড অব মিউজিক’ খ্যাত এ অভিনেতা ক্যান্সিটিকাটে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিগত সাত দশক ধরে তিনি শুধু সেলুলয়েড পর্দাতেই নয়, মঞ্চের দর্শকদেরও মাতিয়েছেন। অভিনয় করেছেন ‘দ্য সাউন্ড অফ মিউজিক’, ‘দ্য মায়ন হু উইল বি কিং’, ‘অল দ্য ওয়ার্ল্ড’-এর মতো সিনেমায়।

তিনি ২০১২ সালে বিগিনার্স চলচ্চিত্রের জন্য অস্কার জিতেছিলেন এবং ২০১০ সালে ‘দ্য লাস্ট স্টেশন’ ও ২০১৮ সালে ‘অল দ্য মানি ইন দ্য ওয়ার্ল্ড’ সিনেমার জন্য মনোনীত হয়েছিলেন।

১৯৫৮ সালে ‌‘স্টেজ স্ট্রাক’ দিয়ে তার চলচ্চিত্র জীবন শুরু হয়। এরপর টানা ৫০ বছর ধরে বিভিন্ন চরিত্রে অভিনয় করে গেছেন তিনি। তবে দ্য সাউন্ড অব মিউজিক (১৯৬৫)-এর ক্যাপ্টেন ভনের চরিত্র তাকে সবচেয়ে বেশি জনপ্রিয়তা দিয়েছিল।

১৯২৯ সাল কানাডার এক ‘রাজকীয়’ পরিবারে জন্ম নেন ক্রিস্টোফার প্লামার। ‘রাজকীয়’ বলা হয় এ কারণেই, কেননা কানাডার তৃতীয় প্রধানমন্ত্রী জন অ্যাবটের নাতি ক্রিস্টোফার। টরোন্টো শহরে বেড়ে ওঠেন তিনি। ছোটো থেকেই ইংরেজি ও ফরাসি ভাষায় তিনি সমান দক্ষতা ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।