অসহায় বিধবার স্বপ্ন ছিলো নিজের তৈরি একটি নতুন ঘরে উঠবেন। বাবার বাড়ি বোঝা হয়ে ছিল অসহায় বিধবা উন্নতি বিশ্বাস। স্বামীর ভিটা বাড়ি ও নিজের গহনা বিক্রি করে ৪ শতক জমিও ক্রয় করেন তিনি। গ্রামের মানুষের বাড়ি বাড়ি গিয়ে বাস খুটি ও ঘরের টিন কেনা টাকাও পরের কাছে চেয়ে জোগাড় করেন অসহায় উন্নতি বিশ^াস। গতকাল সোমবার নতুন ঘরে উঠবেন সেই আশাই ছিলেন তিনি। কিন্তু তার সে স্বপ্ন ধুলিসাৎ হয়ে গেল দূর্বৃত্তের দেওয়া আগুনে। রোববার আনুমানিক রাত ২টার দিকে কে বা কাহারা অসহায় উন্নতি বিশ^াসের নতুন ঘরে আগুন ধরিয়ে দেয়। এতে তার ঘরে থাকা খাট ও দরজাসহ আসবার পত্র পুড়ে ছাই হয়ে যায়। রোববার রাতে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ২নং জামাল ইউনিয়নের কাবিলপুরে গ্রামে এই এঘটনা ঘটে।
অসহায় উন্নতি বিশ^াস জানান, তার এক ছেলে এক মেয়ে। মেয়ে মনিতা বিশ^াসের বিয়ে হয়েছে ১২ বছর আগে। আর এক মাত্র ছেলে হোটেল শ্রমিকের কাজ করে কোন রকম চলে মা-ছেলের সংসার। ঘরে আগুন ধরিয়ে দেওয়ার বিষয়ে তিনি বলেন, আসাদ কেরানির কাছ থেকে জমির কেনার পর থেকে পাশের বাড়ির সুধান্ন বিশ^াসের সাথে তার প্রায় ঝগড়া বিবাদ লেগে থাকতো। এতে ক্ষিপ্ত হয়ে সে আমার নতুন ঘরে আগুন ধরিয়ে দিতে পারেন বলে মনে করেন।
তবে নতুন ঘরে আগুন ধরিয়ে দেওয়ার বিষয়ে জানতে চাহিলে সুধান্ন বিশ^াস বলেন, এবিষয়ে আমি কিছু জানিনা বা এধরণের কাজ আমরা করতে পারিনা। রাত অনুমানিক ২টা-আড়াইটা দিকে গ্রামের উজ্জল মোল্ল্যা নামের একটি ছেলে প্রথমে আমাকে ডাকে। পরে ঘুম ভেঙ্গে দেখি পাশের ঘরে আগুন জ¦লছে।
ওই ওয়ার্ডের মেম্বর আতাউর রহমান বলেন, অসহায় উন্নতি বিশ^াস কাবিলপুর, খানজাপুর ও খালকুলা এই তিন গ্রামের মানুষের বাড়ি বাড়ি যেয়ে বাস খুটি ও টাকা চেয়ে খুব কষ্ট করে ঘরটি করেছেন। তিনি আরো বলেন, স্বামীর ভিটা বাড়ি ও গয়নাগাটি বিক্রয় করে খুব কষ্ট করে ৫ শতক জমি ক্রয় করেন উন্নতি বিশ^াস। এর মধ্যে পথের জন্য ১ শতক জমি পাশের বাড়ি সুধান্ন বিশ^াকে দিয়ে দেয়। তারপরেও গত কয়েক দিন ধরে দুই পরিবারের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই ছিল। এক পর্যায়ে গত রোববারে সুধান্ন বিশ^াসে স্ত্রী উন্নতি বিশ^াকে মার-ধর করার উদ্যোশে চড়াও হন। এরপর রাত ২টার দিকে দেখতে পান তার নতুন তৈরি করা ঘরটি দাউ দাউ করে জ¦লছে।
২নং জামাল ইউনিয়নের চেয়ারম্যান মোদাচ্ছের হোসেন জানান, আগুন লাগার ঘটনা সকালে শুনার পর আমি ও ঝিনাইদহ-৪ আসনের সাংসাদ আনোয়ারুল আজীম আনার ঘটনা স্থলে যাই। সে সময় স্থানীয় হিন্দু মুসলিম অনেকেই ছিল। রাতে আধারের কে বা কাহারা আগুন ধরিয়ে দিয়েছে জানা যায়নি। তবে এমপি অসহায় গৃহবধুর নতুন ঘরটি পুড়িয়ে দেওয়ায় দুঃখ প্রকাশ করেন এবং ক্ষতি পুরণের আশ^াস দেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো ঃ আব্দুর রহিম মোল্ল্যা জানান, ঘটনাস্থলে আমি নিজে গিয়াছিলাম। তবে এবিষয়ে এখনো কেহ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নিব।

