× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

শার্শা নাভারন রেলস্টেশন এলাকায় বিজিবি চোরাচালন চক্রের সদস্যদের মধ্যে সংঘর্ষ

admin
হালনাগাদ: রবিবার, ২৮ অক্টোবর, ২০১৮

এম,এ,জলিলঃশার্শা বেনাপোলঃ যশোরের শার্শা নাভারন রেলস্টেশন এলাকায় বিজিবি ও চোরাচালন চক্রের সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছে। চোরাচালানীদের সাথে সংঘর্ষ চলাকালে নেয়ামুল হক (২৭) নামে এক বিজিবি সদস্য ও চোরাচালান চক্রের অঞ্জ্যাত এক সদস্য আহত হন।

ঘটনার সময় বিজিবি সদস্যরা কয়েক রাউন্ড ফাকা গুলিবর্ষণ করলে চোরাচালান চক্রের সদস্যরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে বিজিবি সদস্যরা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, জরদা ও আতশবাজি উদ্ধার করে। রবিবার (২৮ অক্টোবর) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিজিবির একটি টহল দল রবিবার সকালে নাভারন রেলস্টেশন এলাকায় চোরাচালানী পণ্য আটক করতে গেলে চোরাচালানীদের সঙ্গে তাদের সংর্ঘষ বাধে। একপর্যায়ে চোরাচালানকারীরা বিজিবিকে লক্ষ্য করে ইট ও পাথর নিক্ষেপ করে। পাথরের আঘাতে নেয়ামুল হক নামে বিজিবি’র এক সদস্য আহত হন।

বিজিবির লাঠির আঘাতে সে সময় চোরাচালন চক্রের এক সদস্য আহত হন। তার পরিচয় এখনও জানা যায়নি।
বিজিবি ৪৯ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল আরিফুল হক ঘটনার সত্যত্যা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি মামলা করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..