বেনাপোল কাস্টমসে ভারত থেকে আসা অবৈধ ঔষধ ও মোবাইল আটক

আঃজলিল শার্শা যশোর  প্রতিনিধিঃ বেনাপোল চেকপোষ্ট কাষ্টমস তল্লাশি কেন্দ্র থেকে কাস্টমস এবং কাস্টমসের শুল্ক গোয়েন্দারা যৌথভাবে ভারত থেকে আসা বাংলাদেশী পাসপোর্ট যাত্রীর নিকট থেকে ৮ লাখ টাকার বিপুল পরিমান ঔষুধ ও মোবাইল ফোন উদ্ধার করেছে।

বুধবার সকাল ১১ টার সময় এ পন্য উদ্ধার হয়। বেনাপোল কস্টমস সুত্র জানায় স্কানিং মেশিনে বড় বড় তিনটি ল্যাগেজে ঔষুধের এ চালান ধরা পড়ে। এরপর ল্যাগেজ খুলে দেখা যায় তার মধ্যে ভারতীয় উন্নত মানের পেনিটন সোডিয়াম ইনজেকশন ইউএসপি ও থ্রমবোফোপ জেল রয়েছে। এসময় ওই পাসপোর্ট যাত্রী তার ল্যাগেজ ফেলে পালিয়ে যায়।

অপরদিকে ভারত থেকে আসা বাংলাদেশী পাসপোর্টযাত্রী রত্না খাতুন ( পাসপোর্ট নং ইএ০৭৩৮২২১) ও আবিদ হাসানকে ( পাসপোর্ট নং বিএল ০৩৫১৪৫৬) কাস্টমস স্কানিং থেকে বের হলে সন্দেহ বশত শুল্ক গোয়েন্দারা বেনাপোল স্থল বন্দর টার্মিনালের মধ্যে বাথরুমে মহিলা দিয়ে তল্লাশি করালে রত্নার নিকট থেকে অভিনব কায়দায় লুকানো থাকা ১৬ পিছ রেডমি -৮ প্র মোবাইল ফোন উদ্ধার হয়।

কাষ্টমসের চৌকাস শুল্ক গোয়েন্দার অত্যান্ত দক্ষ কর্মকর্তা  মনোয়ার হোসেন ও সাইফুল ইসলাম বলেন, ওই মহিলার বোরখার নীচে জীন্সের প্যান্টের মধ্যে বিশেষ কায়দায় ১৬ টি পকেট বানিয়ে লুকিয়ে আনা ১৬ টি মোবাইল উদ্ধার হয়। এবং তার সাথে থাকা আবিদের নিকট থেকে ৩টি সহ মোট ১৯ টি মোবাইল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইলের মুল্য ২ লাখ ৮৫ হাজার টাকা বলে প্রাথমিক ভাবে তিনি জানান।

পাসপোর্ট যাত্রী রত্না ঢাকার গুলশান বাড্ডা এলাকার মোজাম্মেল এর স্ত্রী ও আবিদ হাসান একই এলাকার আব্দুর রহমান এর ছেলে। চেকপোষ্ট কাস্টমস সুপার এম এ হান্নান বলেন এ আরও আমিনুল ইসলাম, আনিছুর রহমান ও শুল্ক গোয়েন্দারা যৌথবাবে মোবাইল ফোন ঔষুধ উদ্ধার করে। ঔষুধ ও মোবাইল ফোনের মোট মুল্য ৭ লাখ ৮৫ হাজার টাকা। তবে ঔষুধের মালিক না পাওয়া যাওয়ায় মালিক বিহীন জব্দ করা হয়েছে। অপরেিদক সরকারী রাজস্ব দেওয়ার জন্য মোবাইলের ডিএম স্লিপ ওই যাত্রীদের দেওয়া হয়েছে। উদ্ধারকৃত পন্য বেনাপোল শুক্ল গুদামে জমা করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।