× Banner
সর্বশেষ
কক্সবাজারকে বিশ্বমঞ্চে নিরাপদ ও পরিবেশবান্ধব আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা হবে — ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী শিক্ষা খাতে বরাদ্দ বেড়েছে ৩৬ হাজার ৬২৮ কোটি টাকা জ্বালানি নিরাপত্তাসহ মৌলিক অবকাঠামোগত চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ গোলাহাট মাড়োয়ারি গণহত্যা দিবস আজ শনিবার (১৩ জুন) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৩ জুন (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পুশইনের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে – শিক্ষামন্ত্রী মান্দায় হত্যাকাণ্ড, আসামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

অবৈধ অস্ত্র ও মাদকসহ গোল্ডেন মনির গ্রেফতার

Kishori
হালনাগাদ: শনিবার, ২১ নভেম্বর, ২০২০
গোল্ডেন মনির গ্রেফতার

ঢাকার মেরুল বাড্ডা থেকে অবৈধ অস্ত্র ও মাদকসহ ব্যবসায়ী মনিরুল ইসলাম ওরফে গোল্ডেন মনিরকে গ্রেফতার করেছে র‌্যাব।

২০ নভেম্বর শুক্রবার রাত ১০টা থেকে শুরু হয়ে অভিযান। রাতভর চলে এই অভিযান। আজ শনিবার ২১ নভেম্বর সকালে র‍্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় গোল্ডেন মনিরকে আটকের বিষয়টি জানানো হয়।

এ বিষয়ে র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ জানান, শনিবার সকাল ১‌১টার দিকে মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্টের ১১ নম্বর সড়কে গোল্ডেন মনিরের বাসার সামনে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, শুক্রবার (২০ নভেম্বর) রাত ১০ থেকে স্বর্ণ ব্যবসায়ী গোল্ডেন মনিরের বাসায় অভিযান শুরু হয়। র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

এছাড়া মনিরের ব্যবসা প্রতিষ্ঠানেও অভিযান চালানো হচ্ছে বলে জানা গেছে।

র‌্যাব জানিয়েছে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গোল্ডেন মনিরের বাড়িতে এই অভিযান চালানো হচ্ছে। র‌্যাব আরও জানিয়েছে, ৬ তলা ভবনের প্রতিটি ফ্লোরেই তল্লাশি চালানো হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..