অটোভ্যান পেয়ে খুশি অসহায় সোহাগের পরিবার

অটোভ্যান পেয়ে খুশি অসহায় সোহাগের পরিবার

মাদারীপুরের কালকিনি উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে ৫০ হাজার টাকা মূল্যের একটি ব্যাটারি চালিত অটো ভ্যান পেয়ে খুশি অসহায় সোহাগের পরিবার। এই অটোভ্যান চালিয়ে উপার্জন করার ফলে এখন আর সোহাগের পরিবারকে আর অর্থে অভাবে অর্থাহারে-অনাহারে থাকতে হবেনা।

আজ রবিবার সকালে এ ভ্যান হস্থান্তরের সময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিএম আসাদুজ্জামান, সহকারী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান ও মৌ প্রমুখ।

কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সমাজ সেবা অধিদপ্তরের ভ্যান ক্রয় প্রকল্পের আওতায় এ ভ্যান হস্তান্তর করা হয়। অসহায় সোহাগ সরদার কালকিনি পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের চর-লক্ষীপুর পখীরা প্রামের চাঁন মিয়া সরদারের ছেলে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।