শ্রমিক আন্দোলনের নামে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রমিক আন্দোলনের নামে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
শ্রমিক আন্দোলনের নামে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রমিক আন্দোলনের আড়ালে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি অভিযোগ করেছেন, ভিন্ন এজেন্ডা বাস্তবায়নে সীমান্তের ওপারের ইশারায় একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে তৈরি পোশাকশিল্পের মালিকদের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমিক আন্দোলনের নামে সড়কে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। যারা শ্রমিকদের আন্দোলনকে ব্যবহার করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবে কিংবা আইনের বাইরে গিয়ে কোনো কর্মকাণ্ড পরিচালনা করবে, তাদের কঠোর হাতে দমন করা হবে।

তিনি আরও বলেন, দেশে পতিত শক্তির কিছু দোসর এখনো সক্রিয় রয়েছে। গত কয়েক দিনে দেশকে অস্থিতিশীল করার যে অপচেষ্টা দেখা গেছে, সেখানে প্রকৃত শ্রমিকদের অংশগ্রহণ ছিল না। বরং ভিন্ন এজেন্ডা বাস্তবায়নের উদ্দেশ্যে সীমান্তের ওপারের ইশারায় একটি পক্ষ পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করছে।

ডিসেম্বর মাস নিয়ে বিভিন্ন মহলের তৎপরতার প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘কিসের এই ডিসেম্বর-ডিসেম্বর করছেন? ডিসেম্বর আমাদের বিজয়ের মাস।’ এ মাসে সরকারের বিভিন্ন কর্মসূচি রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে বলে জানান তিনি।

পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামিদের দেশে ফেরার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো পলাতক দণ্ডপ্রাপ্ত আসামি দেশে ফিরতে চাইলে দ্রুত প্রত্যাবর্তন করতে পারেন। তাদের সঙ্গে আইন অনুযায়ী সুবিচার করা হবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের পলাতক নেতাকর্মীরা ডিসেম্বর নিয়ে নানা আলোচনা করছেন। তারা চাইলে আজই দেশে ফেরার উদ্যোগ নিতে পারেন। তাদের ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দেশের সরকারকে নিয়ম অনুযায়ী জানানো হয়েছে। ডিসেম্বরকে সামনে রেখে এসব আলোচনা করে পলাতক নেতাকর্মীদের উৎসাহিত করার চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।