Breaking News বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় মৃত্যু ১০৯ জঙ্গী, আহত ৪৫

কাবুলে ২৪ ঘণ্টায় একশ’র বেশি জঙ্গি নিকেশ করা হয়েছে এবং পয়তাল্লিশের বেশি আহত হয়েছে একটি অভিযানে, এমনটাই জানিয়েছে আফগানিস্তান সেনা।

আফগানিস্তান আর্মির তরফে মোট ১৮টি অভিযান চালানো হয়। পনেরোটি আলাদা আলাদা জায়গায় এই অভিযান চলে। আফগান সেনার অভিযান চলাকালীন পাঁচজন জঙ্গিকে গ্রেফতার করা হয়।

আফগানিস্তানের  প্রতিরক্ষা মন্ত্রকের তরফে ট্যুইট করে জানানো হয়, “শেষ ২৪ ঘন্টায় আফগানিস্তানের ১৫টি জায়গায় ১৮টি অভিযান চালানো হয় যেখানে ১০৯ জন জঙ্গির মৃত্যু হয়েছে এবং ৪৫ জন আহত এবং মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে”। তবে আফগান সরকার প্রত্যেকে একই দলের নাকি অন্য কোথাও তাঁরা যুক্ত সে বিষয়ে এখনও কোনও পরিষ্কার তথ্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ডিসেম্বরের ৭ তারিখ আফগান নিরাপত্তা বাহিনী একটি অভিযান চালায়। যেখানে ১৫ জন তালিবান জঙ্গির মৃত্যু হয়। সেই অভিযানের সমইয়ে দু’জন গ্রেফতার হয়। তবে তালিবানদের তরফে এই বিষয়ে কিছু জানা যায়নি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।