ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে বে সরকারী সংস্থান ‘বন্ধন’ এর উদ্যোগে শতাধিক দুঃস্থ্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বিকেল ৩ টায় উপজেলা নির্বাহী অফিসে উপজেলার আড়ানগর সহ বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক পর্যায়ের শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়।
এ সময় বন্ধন এর আঞ্চলিক ব্যবস্থাপক মকবুল হোসেন, সংস্থার ফিল্ড অফিসার মাসুদুর রহমান, জামিউল আলম, মাসুদ রানা, সিনিয়র সাংবাদিক এম এ মালেক প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১শত ২ জনের মাঝে গরম কাপড় (শীতবস্ত্র) বিতরণ করা হয়।



