পুকুর দখল নিয়ে যুবলীগ নেতা খুন বনাম হাইব্রীড জেএমবি’র অপ-রাজনীতি

রাণীনগর নওগাঁ থেকে এম মতিউর রহমান মামুনঃ   রবীন্দ্রনাথ বলেছিলেন, ‘আমাকে কেউ যদি বিষ্ণুদের কবিতার অর্থ বোঝাতে পারে, তাকে আমি শিরোপা দেব।’ আমি একজন নির্বোধ মানুষ তাই আমার জিজ্ঞাসা আত্রাই রাণীনগরের কিছু নেতার রাজনীতির মানে বা উদ্দেশ্য, আর্দশ্য যদি কেউ আমাকে বোঝাতে পারেন তাঁকে আমি জৈষ্ঠের মিষ্টি ফল খাওয়াবো। গত ২৭ তারিখ রবিবার দুপুরে নওগাঁর রাণীনগরের করজগ্রামে খাসপুকুর দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষে যুব লীগের এক নেতা নিহত হয়েছেন। খবরটা নিঃসন্দেহে আওয়ামী লীগের জন্য দুঃখের বেদনার তো বটেই। তার চেয়ে বেদনার কথা হল নিহত যুবলীগ নেতা আজিম উদ্দীনের জানাযা নামাজকে কেন্দ্র করে একটা ষড়যন্ত্র ও অশিষ্টাচার।

আজিম উদ্দিন নিহত পর বি এন পি’র মধ্যেম সারির কিছু  নেতা আওয়ামী লীগের কিছু হাইব্রিড, চেয়ার লোভি, উচ্চস্বপ্ন বিলাসী নেতা নওগাঁতে  গোপন মিটিং করলেন। তাঁদের গোপন সভার বিষয় বস্তু নিহত আজিমের জানাযা নামাজে রাণীনগর আওয়ামী লীগের নেতাকর্মী ও স্থানীয় সাংসদ ইসরাফিল আলমকে হেনস্থা করে রাজনৈতিক পরিস্থিতি  উতপ্ত করা। এর জন্য তারা কবজগ্রামের নিহতদের পরিবার পরিজন, চিহ্নিত কিছু জেএমবি সদস্যদের পরিবারের সদস্যদের ব্যবহার করলেন। বিএনপি’র উদ্দেশ্য আত্রাই রাণীনগরের আওয়ামী লীগ’কে অসুস্থ করে সিট দখল করে নেওয়া আর আওয়ামী লীগের  পথভ্রষ্ট কিছু নেতাদের ইচ্ছা আওয়ামীলীগ সরকারে থাক আর আত্রাই রাণীনগর বিএনপি’র এমপি নির্বাচিত হোক তাতে তাদের চাঁদাবাজি করতে সুবিধা হবে। বাহঃ কি চমৎকার!  আমি তাদের রাজনৈতিক আজও বুঝনি।

যুবলীগ নেতা আজিম উদ্দীন

 এ ক্ষেত্রে ইসরাফিল আলম যথাযথ যোগ্যতার পরিচয় দিয়েছেন। সে চেষ্টা করেছেন শোকসংন্তপ্ত পরিবারের পাশে দাড়াতে তবে তাঁরা চাননি। ইসরাফিল আলমকে শান্তি প্রতিষ্ঠা করতে দেওয়া হয়নি। কার পুকুর কে মালিক, কে লীজ পেয়েছে, কে খাচ্ছে,  কে মারলো কে মরলো এগুলো দেখবে দেশের প্রচলিত আইন ব্যাবস্থা সংসদ সদস্য নয়। অতীতেও নৈদাঘী গ্রামের সিক্স মাডারের প্রধান কারণ পুকুর তা আমাদের জানা। পুকুর,  ভূমি জলাশয় এগুলো কাগজ পত্রের বিষয় জোর- জবস্তি মাইকে ঘোষণা দিয়ে মারামারি এসব কিসের লক্ষণ? তারা কি বগুড়া’র মত কিছু ঘটাতে চেয়েছিল?  এগুলো ক্ষতিয়ে দেখবে থানা পুলিশ তাঁদের প্রতি বিশ্বাস রাখতে হবে। এগুলো বিষয় নিয়ে দল বা এমপির বিরুদ্ধে ষড়যন্ত্র করা  বা দোষারোপ মানে নিজের আগুনে পুড়ে মরার মতই। তবে সাংসদ ইসরাফিল আমলকে রাখি, ষড়যন্ত্র দিয়ে যাঁদের জন্ম তাঁদের শান্তির বাঁণী শুনিয়ে লাভ নেই। আর আওয়ামী লীগের দলে থেকে যাঁরা ক্ষুদ্র সার্থের জন্য দলের বিপক্ষে ষড়যন্ত্র করছেন তাঁদের কে বলি, নবাব সিরাজউদ্দৌলাকে যখন গ্রেফতার করে টেনে হিচঁড়ে নিয়ে যাওয়া হয়েছিল তখন   অসংখ্য মানুষ হা করে নিরব দর্শকের মতো সেই দৃশ্য উপভোগ করেছিলো।  পিঠে ছুরিকাঘাত করার পূর্বে নবাবকে কাটাওয়ালা সিংহাসন ও ছেড়া জুতা দিয়ে যখন অপমান করা হচ্ছিলো, তখন শত শত মানুষ সেই দৃশ্যপট উপভোগ করেছিলো। আজ যারা ষড়যন্ত্র করছেন তাঁরা এবং আওয়ামী লীগের সদস্য’রা  ভেবে দেখবেন আমরা  দু’শো বছরের গোলামী সাদরে গ্রহণ করেছিলাম এভাবেই।
লর্ড ক্লাইভ তার ব্যক্তিগত ডায়েরীতে লিখেছিলেন নবাব কে যখন ধরে নিয়ে যাওয়া হচ্ছিল অপমান করতে করতে তখন দাঁড়িয়ে থেকে যারা এসব প্রত্যক্ষ করেছিল তারা যদি একটি করেও ঢিল ছুঁড়ত তবে ইংরেজ বাহিনী  কে করুণ পরাজয় বরণ করতে হতো। ভাববার বিষয়  হচ্ছে প্রায় ১০ হাজার অশ্বারোহী, ৩০ হাজার পদাতিক এবং অসংখ্য কামান-গোলাবারুদসহ বিশাল সুসজ্জিত সৈন্যবাহিনী নিয়েই পলাশীর ময়দানে এসেছিলেন নবাব সিরাজউদ্দৌলা। কিন্তু তার বিপরীতে রবার্ট ক্লাইভের সৈন্যসংখ্যা ছিলো মাত্র ৩ হাজার, যার মধ্যে ৯শ জনই ছিলো হাতে পায়ে ধরে নিয়ে আসা ব্রিটিশ সেনাবাহিনীর শৌখিন অফিসিয়াল সদস্য যাদের অধিকাংশেরই তলোয়ার ধরার মতো সুপ্রশিক্ষণ ছিলনা, তারা যুদ্ধ বিদ্যায়তেও পারদর্শী ও ছিলনা।
এতো কিছু জেনেও রবার্ট ক্লাইভ যুদ্ধে নেমেছিলো এবং জিতবে জেনেই নেমেছিলো। কারণ, রবার্ট ক্লাইভ খুব ভালো করেই জানতেন একটি হীনমন্য ব্যক্তিস্বার্থলোভী দ্বিধাগ্রস্ত জাতিকে পরাস্ত করতে খুব বেশি আয়োজনের প্রয়োজন নেই ; রক্ত-যুদ্ধ এইসব এদের জন্য মশা মারতে কামান দাগার মতো অবস্থা। যাদেরকে সামান্য দাবার চালেই মাত করে দেয়া যায়, তাদের জন্য হাজার হাজার সৈন্যের জীবনের ঝুঁকি তিনি কেন নিবেন ? এছাড়াও, মীরজাফরকে যখন নবাবীর টোপ গেলানো হয়, রবার্ট ক্লাইভ তখনো জানতো যে, সিরাজকে পরাজিত করার পর এই বদমাশটি সহ বাকি গুলোকে লাথি দেয়া হবে এবং হয়েছেও তাই। মীরজাফর, উমিচাঁদ, রায়বল্লভ, ঘষেটি বেগম সহ সবগুলোরই করুণ মৃত্যু হয়েছিলো।
যুবলীগ নেতা আজিম উদ্দীন
রবার্ট ক্লাইভ মীরজাফরের বেইমানীর উপর ভরসা করে যুদ্ধে আসেনি। সে যুদ্ধে এসেছিলো বাঙালির মানসিকতা ও ভবিষ্যতসহ বহুদূর পর্যন্ত নিখুঁতভাবে আন্দাজ করে। সে জানতো, মীরজাফরকে টোপ দিলে গিলবে এবং কাজ শেষ হলে লাথি দেবে। সে জানতো, যুদ্ধশেষে জনসম্মুখে নবাবকে  লাথি দিলেও এই জাতি বিনোদনে দাঁত কেলাবে, অথবা হা করে সব চেয়ে চেয়ে দেখবে। তাই  বলা যেতে পারে বাঙালি জাতির কদাকার মানসিকতা সবচেয়ে নিখুঁতভাবে মাপতে পারা ইতিহাসের প্রথম ব্যক্তিটির নাম রবার্ট ক্লাইভ … !
আসলে আমাদের রক্ত দূষিত, তাই  আমরা গুটি গুটি কয়েক ষড়যন্ত্রকারীর হাতে  পুরো আত্রাই রাণীনগরের  মানুুষ  বন্দী!
যদি তাই না হয় তাহলে বহু কষ্টকরে আত্রাই রাণীনগরকে যে শান্ত করলো  রাজনীতির নোংরা খেলায় তার নামে মিথ্যা বানোয়াট গল্প তৈরী করে  আবার আত্রাই রাণীনগরকে অশান্ত করার পায়তারা কি তার যথেষ্ট উদাহরণ নয়?
ভেবে দেখবেন বি এন পি থেকে জনবিচ্ছিন্ন এক নেতা  টাকা কড়ি দিয়ে আওয়ামী লীগের হাইব্রীড ক্ষমতা লোভি কিছু নেতাকে ব্যবহার করে আত্রাই রাণীনগরে যে আগুন জ্বলাতে চাচ্ছে, রক্ত ঝরানোর চেষ্টা করছে তাদের মূল উদ্দেশ্য কি? আর যারা ব্যবহার হচ্ছেন সেইসব মহাপুরুষ আপনাদের নিজের চেহারা একবার আয়নায় দেখবেন। আর ভবিষ্যতে আপনাদের অবস্থা যদি মিরজাফরের মত হয় অবাক হবার কিছুই থাকবেনা।
যাঁদের আত্মত্যাগ কষ্ট, সংগ্রাম  আমাদের গর্বিত করেছে আত্রাই রানীনগরকে কলংক মুক্ত করেছে, যে মানুষটির জন্য জেএমবি, সর্বহারা মুক্ত আত্রাই রানীনগর পেয়েছি আমরা তাঁকে মিথ্যা কালিমালিপ্ত করছি সেই  কালি যে একদিন আমাদের মুখেই এসে পড়বে সেই বোধটুকুও আমাদের হারিয়ে গেছে? যে সৌভাতৃত্ববোধ আমাদের গর্বের বিষয় ছিল তাকে বিসর্জন দিচ্ছেন কিসের লোভে? আর এগুলি সবই হচ্ছে গুটিকয়েক স্বার্থান্বেষী মানুষের প্ররোচনায়। এখনও আমাদের মধ্যে কিছু মীরজাফর, কিছু রবার্ট ক্লাইভ রয়ে গেছে… যাদের কাজই হল প্রতিপদে  শান্তি ভঙ্গ করা, আত্রাই রাণীনগরকে  কালিমালিপ্ত করা তাদের চিহ্নিত করার সময় এখনি, তা নাহলে আত্রাই রাণীনগর যাবে জামাত শিবিরের হাতে আর ইসরাফিল আলমের এই শান্তির এলাকা ফিরে যাবে অতীতে।
আমি এই প্রতিবেদন লেখার আগে কথা বলেছি মাঠ পর্যায়ের আওয়ামী লীগের ত্যাগী নেতা কর্মিদের সঙ্গে তাঁরা তাদের নেতা হিসাবে ইসরাফিল আলমকেই জানেন, মানেন তাঁরা তাঁকে ভোটের মাঠে জেতাতে প্রস্তুত। তাঁকে করজগ্রাম যানাজার নামাজে বাঁধা দেওয়ায় তাঁরা ক্ষিপ্ত। মাঠ নেতাদের ভাষ্য তাঁদের প্রিয় নেতার জনপ্রিয়তা বেড়েছে বলেই তাঁর রিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে এরং তা মোকাবেলা করার দায়িত্বও তাঁদের। এটাই স্বাভাবিক কেননা নবারকে মেরে বঙ্গবন্ধুেকে মেরে বাঙালির মন থেকে নবার প্রীতি, বঙ্গবন্ধু প্রীতি মুছে ফেলতে পারেনি, বরং শেষ অবদি জুতার বারি খেয়ে ইংরেজরা বাংলা ছেড়েছে। বঙ্গবন্ধুর সঙ্গে যারা বেঈমানি করছিল তাদের অবস্থা লেখার দরকার নেই।  তবে  আত্রাই  রাণীনগরের মাঠ নেতাকর্মিরা  দরজায় খিল দিয়ে বসে নেই তা চরম সত্যে।
লেখক-রবীন্দ্রস্মৃতি সংগ্রাহক ও গবেষক

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।