× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

উন্নয়নের শপথ নিয়ে মনোনয়ন কিনলেন ডাঃ মানবেন্দ্র রায়

admin
হালনাগাদ: শনিবার, ১০ নভেম্বর, ২০১৮

উত্তম কুমার রায়ঃ  দিনাজপুর- ২ (বিরল- বোচাগঞ্জ) এর উন্নয়নের শপথ নিয়ে  মনোনয়ন কিনলেন ডাঃ মানবেন্দ্র রায়।

শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ের নির্বাচনী অফিস থেকে তার মনোনয়ন ফরম কেনা হয়।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দিনাজপুর ২ আসন থেকে মনোনয়ন ফরম কিনেছেন সাবেক মন্ত্রী সতিশ চন্দ্র রায়ের ছেলে আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সহসম্পাদক ডাঃ মানবেন্দ্র রায়।

এদিকে ডাঃ মানবেন্দ্র রায়ের মনোনয়ন ক্রয়কে কেন্দ্র করে উচ্ছ্বসিত স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীর।

স্থানীয় কয়েকজন প্রবীণ রাজনৈতিক জানান, দিনাজপুর ২ বিরল বোচাগঞ্জের উন্নয়নের রূপকার ও জন মানুষের বন্ধু সাবেক সফল শিক্ষা প্রতিমন্ত্রী সতিশ চন্দ্র রায় যেভাবে আওয়ামী লীগকে দুর্দিনে সু-সংগঠিত করেছিলেন তা এখনো মানুষ মনে রেখেছে।

ডাঃ মানবেন্দ্র রায় ডাক্তারি লেখাপড়া শেষে আওয়ামী লীগের কর্মকাণ্ডে তৎপর ভাবে জরিয়ে পরেন। আমরা আশাবাদী দলের সভানেত্রী তাকে নৌকা মার্কায় মনোনয়ন দিলেো তিনি তার বাবার অসমাপ্ত কাজগুলো শেষ করতে পারবেন।।


এ ক্যটাগরির আরো খবর..