× Banner
সর্বশেষ
কক্সবাজারকে বিশ্বমঞ্চে নিরাপদ ও পরিবেশবান্ধব আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা হবে — ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী শিক্ষা খাতে বরাদ্দ বেড়েছে ৩৬ হাজার ৬২৮ কোটি টাকা জ্বালানি নিরাপত্তাসহ মৌলিক অবকাঠামোগত চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ গোলাহাট মাড়োয়ারি গণহত্যা দিবস আজ শনিবার (১৩ জুন) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৩ জুন (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পুশইনের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে – শিক্ষামন্ত্রী মান্দায় হত্যাকাণ্ড, আসামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের বাকপুরায় বিনামূল্যে চিকিৎসা নিলেন কয়েকশত মানুষ

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
বিনামূল্যে চিকিৎসা

ফরিদপুরের সদরপুর উপজেলার সীমান্তঘেঁষা বাকপুরায় বিনামূল্যে চিকিৎসা সেবা নিয়েছেন কয়েকশ মানুষ।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে তাজিয়া কবীর ফাউন্ডেশনের উদ্যোগে এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।

বাকপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পে মেডিসিন, কিডনি, বাতরোগ, গাইনী, শিশু ও অর্থোপেডিক বিভাগের আটজন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ দেন।

সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে এ কার্যক্রম। ভোর থেকেই চিকিৎসা নিতে শতাধিক মানুষ উপস্থিত হয়ে রেজিস্ট্রেশন করেন। পরে কয়েকশ মানুষ চিকিৎসা, প্রয়োজনীয় পরামর্শ ও ওষুধ গ্রহণ করেন।

এ মহতী উদ্যোগে সহযোগিতা করেন ডা. তানিয়া কবির, গোলাম কবির ভূঁইয়া, ইঞ্জিনিয়ার আশরাফ চৌধুরী এবং মোহাম্মদ মাইনুল ইসলাম টিপু প্রমুখ।

আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে ভবিষ্যতেও তারা নিয়মিত এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবেন।


এ ক্যটাগরির আরো খবর..