× Banner
সর্বশেষ
নতুন কুঁড়িতে আহত ক্রীড়াবিদের চিকিৎসার দায়িত্ব নিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী ভূমির অবৈধ দখল উচ্ছেদে ডিসিদের সহায়তা চাইলেন গণপূর্ত মন্ত্রী প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়নে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি পারস্পরিক স্বার্থে ব্যবহারে জোর বাণিজ্যমন্ত্রীর ভারতে যে দলই ক্ষমতায় আসুক না কেন সম্পর্ক একই থাকবে – গয়েশ্বর চন্দ্র জ্বালানির ওপর চাপ কমাতে শিক্ষার্থীদের জন্য আসছে বিদ্যুৎচালিত বাস- প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নবীগঞ্জে ব্রাক সিডের উদ্যোগে হাইব্রিড ধানের ফলন বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত  আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রচিত ‘দ্য লার্নিং নেশন’ গ্রন্থের মোড়ক উন্মোচন মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক বাণিজ্যমন্ত্রীর; যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান

ডাসার(মাদারীপুর)প্রতিনিধি

ডাসারে পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু 

Kishori
হালনাগাদ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
প্রবাসীর স্ত্রীকে ধর্ষনের চেষ্টা, যুবককে জুতাপেটা

মাদারীপুরের ডাসারে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হল, উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ২নং ওয়ার্ডের আটিপাড়া গ্রামের নাঈম মল্লিকের দুই শিশু ছেলে হাফিজুল (৮) ছোট ছেলে হামজা (৫)। আজ বুধবার সন্ধ্যায় বাড়ির পাশের পুকুরে একসাথে দুজনকে ভেসে থাকতে দেখে স্থানীয়রা তাদের উদ্ধার করেন।
নিহতের পরিবার সুত্রে জানাগেছে, শিশু হাফিজুল ও হামজা বুধবার সন্ধ্যায় একসাথে মিলে বাড়ির পাশের পুকুর পাড়ে খেলতে যায়। এ সময় ছোট ভাই হামজা পা পিচলে হঠাৎ পুকুরে ডুবে যায়। পরে তাকে বাঁচাতে গিয়ে বড় ভাই হাফিজুলও পানিতে ডুবে যায়। দুই ভাইকে কোথাও না পেয়ে বাড়ির লোকজন খোজাখুজি করে পুকুরে ভাসান্ত অবস্থায় দেখতে পেয়ে তাদের দুজনের মৃতদেহ উদ্ধার করে।
নিহতদের প্রতিবেশী জামাল হোসেন জানান, খেলতে গিয়ে পানিতে ডুবে দুই ভাই মারা গেছে। এত কষ্ট তাদের বাবা-মা কি ভাবে সইবে।
ডাসার থানার ওসি শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।  বিষয়টি খুবই মর্মান্তিক।


এ ক্যটাগরির আরো খবর..