× Banner
সর্বশেষ
মব সৃষ্টি করে নিজ কক্ষে সাংবাদিক হেনস্থা করলেন এনবিআর সহকারী কমিশনার আজ বৃহস্পতিবার (১৪ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ মে বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক

ভোট পড়েছে ৩০ শতাংশ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০১৭

রংপুর প্রতিবেদকঃ রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনে বেলা ১২টা পর্যন্ত ৩০ শতাংশ ভোট কাস্ট হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় রিটার্নিং অফিসার সুভাষ চন্দ্র সরকার এ তথ্য জানান। এর আগে সকাল ৮টা থেকে ১৯৩টি কেন্দ্রে ভোটগ্রহণ ভোটগ্রহণ শুরু হয়েছে। একটানা বিকেল ৪টা পর্যন্ত এ ভোটগ্রহণ চলবে। দুপুর পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সারাদিন এরকম পরিবেশেই ভোটাররা ভোট দিতে পারবেন বলে আশা করছেন নির্বাচন সুভাষ চন্দ্র সরকার।

এদিকে সুষ্ঠু-শান্তিপূর্ণ ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এরমধ্যে এবারই প্রথমাবারের মতো ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ব্যবহার করে ভোট গ্রহণ শুরু হয়েছে। এছাড়া ঝুঁকিপূর্ণ চিহ্নিত কেন্দ্রগুলোর মধ্যে ৩টিতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

এ সিটি কর্পোরেশনে বর্তমানে ভোটার সংখ্যা ৩ লাখ ৯৩ হাজার ৯৯৪ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৯৬ হাজার ৩৫৬ ও মহিলা ১ লাখ ৯৭ হাজার ৬৩৮ জন। সাতজন মেয়র প্রার্থীসহ সাধারণ কাউন্সিলর পদে ২১১ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৫টি জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।


এ ক্যটাগরির আরো খবর..