জিয়াউর রহমানের মাজার সরানোর ষড়যন্ত্রে সরকার

বিশেষ প্রতিবেদক : স্থপতি লুই আই কানের নকশা বাস্তবায়নের নামে সরকার প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি স্থানান্তরের ষড়যন্ত্রে নেমেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

আজ সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন রিজভী আহমেদ।

বিএনপি নেতা বলেন, জিয়াউর রহমানের সমাধি সরানো নিয়ে সরকার যতটা সক্রিয়, অন্য স্থাপনা সরানোর বিষয়ে ততটা দেখা যায় না। তিনি অভিযোগ করেন, ‘তাদের টার্গেট হচ্ছে এই মাজারটা। একটা চক্রান্তের আমরা এখানে গন্ধ পাচ্ছি।

তারা তো চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র আরো কিছু স্থাপনা তাদের আমলে, গণভবন এগুলো সবই তো তাদের আমলে, এগুলো নিয়ে তোতারা কখনো কথা বলেনি। কিন্তু বারবার তারা ইঙ্গিত করেন এ দেশের শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানকে। সুতরাং বুঝতে হবে, তাদের চক্রান্তটা কোথায়। তাদের অশুভ পরিকল্পনাটা কী।’

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।