বিশষ প্রতিবেদক : অধিগ্রহণ করলে তিন গুণ ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আজ সোমবার সকালে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ নিয়ে আলোচনা হয়। বর্তমানে ভূমি অধিগ্রহণ করলে জমির দামের দেড় গুণ অর্থ ক্ষতিপূরণ দেওয়া হয়, এটাকে বাড়িয়ে তিন গুণ করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা।
শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সম্মেলন কক্ষে বেলা ১১টায় মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাবেরওপর আলোচনা হয়। আলোচনা শেষে আরো পরীক্ষা-নিরীক্ষার জন্য আইনমন্ত্রীকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে।
এ ছাড়া মন্ত্রিসভার বৈঠকে ‘স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুমদখল আইন, ২০১৬’-এর খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়।


