× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

চার ওসির বিরুদ্ধে কেন ব্যবস্থা নয়

admin
হালনাগাদ: সোমবার, ৭ নভেম্বর, ২০১৬

বিশেষ প্রতিবেদক: আদালতের নির্দেশের পরও রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত ফুটপাত দখলমুক্ত না করায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের চারটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে রুল জারি করেছেন আদালত।

চার ওসির কেন আদালত অবমাননার অভিযোগে ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। তাঁরা হলেন, বংশাল থানার নুর-ই আলম সিদ্দিকী, সূত্রাপুর থানার আশরাফ উদ্দিন, কোতোয়ালি থানার আবুল হাসান ও শাহবাগ থানার আবু বকর সিদ্দিকী।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে আজ সোমবার বিচারপতি সালমা মাসুউদ চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আগামী ২ সপ্তাহের মধ্যে তাঁদের রুলের জবাব দিতে বলা হয়েছে।আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আ্যডভোকেট মনজিল মোরসেদ।এর গতকাল রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে হাইকোর্টের দেওয়া রায়কার্যকর না হওয়ায় এই চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে রিট করেন আইনজীবী মনজিল মোরসেদ।

হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করা হয়।মনজিল মোরসেদ বলেন, হাইকোর্টের রায়ের পর এখনো দখলমুক্ত হয়নি রাস্তা ও ফুটপাত। এ বিষয়ে চার থানার ওসিকে লিগ্যাল নোটিশ দেওয়া হলেও জবাব আসেনি। এ জন্য মামলা করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে রিটটি করা হয়েছে।

হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১২ সালের ২৬ ফেব্রুয়ারি হাইকোর্ট এক রায়ে রাজধানীরজিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত ফুটপাত পরিষ্কার রাখাসহ যানবাহন চলাচলনির্বিঘ্ন রাখতে সরকারকে নির্দেশ দেন।

আদেশে বলা হয়, জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত ফুটপাত বা রাস্তার ওপর বালু, রড বা যেকোনো পণ্য রাখা, ভ্যানগাড়ি ও ঠেলাগাড়ি পার্কিং করা, রাস্তার পাশে দোকানগুলোর পণ্য ফুটপাত বা রাস্তা দখল করে না রাখা, দোকান ও ফেরিওয়ালা এবং ফলের দোকান না বসতে পারে সে জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..