বেনাপোলে চ্যানেল আইয়ের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বেনাপোল প্রতিনিধি: বেনাপোলে নানা আযয়োাজনের মধ্যে দিয়ে দেশের বেসরকারী টেলিভিশন: চ্যানেল “চ্যানেল আই”এর ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

শনিবার (১সেপ্টেম্বর)সকাল ১০টায বেনাপোলের প্রধান সড়কসমূহে বর্ণাঢ্য র‌্যালী শেষে প্রেস ক্লাব কক্ষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বেনাপোলের চ্যানেল আইয়ের প্রতিনিধি সাজেদুর রহমানের  সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের অন্যতম জনপ্রিয় এই চ্যানেল আই প্রতিষ্ঠার পর থেকেই নিরপেক্ষ ও বস্তুুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে। এই চ্যালেন মাটি ও মানুষের চ্যানেল, কৃষক ও সাধারণ মানুষের চ্যানেল। আগামীর দিনগুলোতে চ্যানেল আইয়ের অগ্রযাত্রা আরো বেগবান হোক এই কামনা করি। অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেনাপোল ইউনিয়নের চেয়ারম্যান বজলুর রহমান, প্রেস ক্লাবের সভাপতি মহাসিন মিলন, সাধারন সম্পাদক বকুল মাহবুব, দৈনিক ইত্তেফাকের বেনাপোল শাহজাহান সবুজ, দৈনিক নওয়াপাড়ার আনিছুর রহমান, দৈনিক যায়যায়দিনের বেনাপোল প্রতিনিধি জিএম আশরাফ, দৈনিক সমাজের কথার বেনাপোল প্রতিনিধি এমএ রহিম, বাংলানিউজের ষ্টাফ রিপোর্টার আজিজুল হক, প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।