× Banner
সর্বশেষ
বহুপাক্ষিক কূটনীতি ও শান্তিরক্ষায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত বেনাপোল দৌলতপুর সিমান্ত এলাকায় বিজিবির অভিযানে ২২০ বোতল ল্যাবোরেট সিরাপ উদ্ধার  আজ ১২ মে (২৮ বৈশাখ ) মঙ্গলবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ মে মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ‘প্রাক-প্রস্তুতিমূলক সভা’ জাজিরা প্রান্তে ‘পদ্মা সেতু জাদুঘর’ – এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সেতু মন্ত্রী লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক পশ্চিম সুন্দরবনে বাঘের আক্রমনে এক মৌয়াল গুরুতর আহত মৃত্যুর মিছিলে পরিণত হচ্ছে পাইকগাছা-কয়রা সড়ক

৯ আসনে ধানের শীষ নিয়ে লড়বে মান্নার নাগরিক ঐক্য

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৭ নভেম্বর, ২০১৮

জাতীয় ঐক্যফ্রন্টের শরিক নাগরিক ঐক্যের নয়জন প্রার্থী বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়বেন। জাতীয় ঐক্যফ্রন্টকে বিএনপি ২১টি আসন দিয়েছে৷ তার মধ্যে ৯টি আসনই পেলো নাগরিক ঐক্য।

সোমবার রাতে  নাগরিক ঐক্যের শীর্ষ এক নেতা এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, আমরা ত্রিশটির বেশি আসন চাইলে নয়টি আসনের সমঝোতা হয়েছে। এতে একমত হয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গতকাল সোমবার রাত সাড়ে ১২টার দিকে মনোনয়নপত্র তুলে দেয়া হয় নাগরিক ঐক্যের এক প্রতিনিধির হাতে। মঙ্গলবার সকাল থেকে ওই চিঠি প্রার্থীদের হাতে দেয়া হবে।

মান্না বগুড়া-২ আসন থেকে ধানের শীষে লড়বেন। অন্যদিকে এসএম আকরাম লড়বেন নারায়ণগঞ্জ-৫ আসনে। ময়মনসিংহ-২ অ্যাডভোকেট নজরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-২ মোবারক হোসেন, রংপুর-১ শাহ মো. রহমতউল্লাহ, রংপুর-৫ মোফাখখারুল ইসলাম নবাব, চাঁদপুর-৩ অ্যাডভোকেট ফজলুল হক সরকার, সাতক্ষীরা-২ অ্যাডভোকেট রবিউল ইসলাম ও বরিশালের একটি আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন জাহাঙ্গীর।

আগামী ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনের ভোট হবে। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ২৮ নভেম্বর, ২ ডিসেম্বর যাচাই-বাছাই ও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নির্ধারিত রয়েছে ৯ ডিসেম্বর।


এ ক্যটাগরির আরো খবর..