৬ হাজার ৪শ’ পিস ইয়াবাসহ দম্পতি আটক

মোঃ মাসুদুর রহমান শেখঃ বেনাপোল, যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৬ হাজার ৪শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী এক দম্পতিকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৮ আগস্ট) সকাল ১০টায় বেনাপোল পোর্ট থানাধীন বালুন্ডা গ্রামের নিজ বাড়ি থেকে পোর্টথানা পুলিশ তাদের আটক করে।
আটকরা হলেন—বালুন্ডা দক্ষিণপাড়া গ্রামের কুরবান আলীর ছেলে হাসান আলী (৩৫) ও তার স্ত্রী তানজিলা খাতুন (২৭)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে সীমান্ত পথে ইয়াবার একটি চালান পাচার হচ্ছে। পরে পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ওই দম্পতিকে আটক করে। পরে তাদের কাছ থেকে ৬ হাজার ৪শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের মূল্য আনুমানিক ৩৫ লাখ টাকা বলে জানায় পুলিশ।
বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, আটকদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।