স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপোল চেকপোষ্ট কাস্টমস তল্লাশি কেন্দ্র থেকে ৬৫ কেজি ইলিশ মাছ উদ্ধার করেছে কাস্টমস।
আজ বিকেল ৫ টার সময় ভারতে নিয়ে যাওয়ার উদ্দেশ্য আনা এ মাছ স্কানিং মেশিনে দিলে ধরা পড়ে। এ সময় ওই মাছের মালিক ভারত গামি পাসপোর্ট যাত্রী পালিয়ে যেতে সক্ষম হয়। বেনাপোল চেকপোষ্ট কাস্টমস এর এ আরও আখতারুজ্জামন বলেন, ঘোষনা বিহীন মাছ নিয়ে ভারত যাওয়ার সময় স্কানিং মেশিন থেকে এ মাছের চালানটি উদ্ধার হয়। আটককৃত মাছের চালানটি বেনাপোল শুল্ক গুদামে জমা হয়েছে।




