৬৪৬ রানে পিছিয়ে বাংলাদেশ

বিশেষ প্রতিবেদক :   ভারতের রানের পাহাড়ে চাপা পড়েছে সফরকারী বাংলাদেশ। স্বাগতিকদের দেওয়া ৬ উইকেটে ৬৮৭ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে রান করেছে বাংলাদেশ।

কোহলিদের প্রথম ইনিংসের চেয়ে এখনো ৬৪৬ রানে পিছিয়ে আছে মুশফিকবাহিনী। এরই মধ্যে প্যাভিলিয়নে ফিরেছেন সৌম্য সরকার। প্রথম ইনিংসে শুরুটা বেশ আত্মাবিশ্বাসের সঙ্গেই করেন বাংলাদেশি ওপেনাররা।

ভারতীয় পেসারদের ভালোভাবেই সামলাচ্ছিলেন তামিম ইকবাল ওসৌম্য সরকার। তবে ১২তম ওভারে উমেশ যাদবের বলে উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহাকে ক্যাচ দিয়ে ফিরে আসেন সৌম্য সরকার। দিনের শেষ কয়েকটা ওভার দেখেশুনেই পার করেছেন তামিম ও মমিনুল। ১৫ রান করেন সৌম্য সরকার।

এর আগে ৬ উইকেটে ৬৮৭ রান করে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে ভারত।

বিরাট কোহলির ডাবল সেঞ্চুরি ও মুরালি বিজয়ের সেঞ্চুরির পর শতক করেছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা। ব্যাটিং প্রদর্শনীর ম্যাচে কোহলি ২০৪, মুরালি বিজয় ১০৮, ঋদ্ধিমান ১০৬, চেতেশ্বর পুজারা ৮৩ ও আজিঙ্কা রাহানে ৮২ রান করেন।

প্রথম দিনের মতো আজ দ্বিতীয় দিনেও বাংলাদেশের বোলারদের শাসন করে চলেন বিরাট কোহলি ও অজিঙ্কা রাহানে। দ্বিতীয় সেশনে উইকেটের দেখা পায় বাংলাদেশ। ৮২ রান করা রাহানেকে ফিরিয়েছেন তাইজুল হক।

গতকালের ১২২ রানের জুটিটাতে আজ আরো ১০০ রান যোগ করেন এ দুজন। দলীয় ৪৫৬ রানে রাহানের দারুণ ক্যাচ ধরেন মেহেদী হাসান মিরাজ।এরপর দ্বিশতক করে আউট হন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।

এ নিয়ে ইতিহাসের প্রথম ব্যাটসম্যান টানা চার সিরিজে ডাবল সেঞ্চুরি করলেন ভারতীয় ব্যাটিংয়ের মেরুদণ্ড। তাইজুলের বলে স্কয়ার কাট করতে গিয়ে লেগবিফোরের ফাঁদে পড়েন ভারত অধিনায়ক। এর আগে ২৪৬ বলে ২০৪ রানের ঝকঝকে একটি ইনিংস খেলেছেন তিনি।

কোহলির বিদায়ের পর রবিচন্দ্রন অশ্বিন ও ঋদ্ধিমান সাহা মিলে যোগ করেন ৭৪ রান। ব্যক্তিগত ৩৪ রানে মিরাজের বলে স্লিপে ক্যাচ দেন অশ্বিন। এরপর ঋদ্ধি ও জাদেজাযোগ করেন আরো ১১৮ রান।  এই জুটিতেই অর্ধশতক পূর্ণ করেন জাদেজা। শেষ পর্যন্ত ৬০ রানে অপরাজিত ছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

মুরালি বিজয় ও বিরাট কোহলির শতকে ৩ উইকেটে ৩৫৬ রান নিয়ে প্রথম দিনটা শেষ করে ভারত। বিরাট কোহলি ১১১ ও রাহানে ৪৫ রানে অপরাজিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।