× Banner
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে – স্বাস্থ্যমন্ত্রী শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত হরিণাকুন্ডুর সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘাটতির পর বেনাপোল কাস্টমসের নতুন লক্ষ্য ১০,৫৮৮ কোটি

আঞ্চলিক প্রতিনিধি

৫শ পিচ ইয়াবাসহ জনতার হাতে আটক মাদক ব্যবসায়ীকে গনপিটুনী

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
মাদক ব্যবসায়ীকে গনপিটুনী

পাঁচশ’ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ইদ্রিস মাতুব্বরকে (৫০) আটকের পরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে জনতা। গুরুতর অবস্থায় ওই মাদক ব্যবসায়ীকে আটক করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ঘোষেরহাট এলাকার। আটককৃত ইদ্রিস ওই ইউনিয়নের মাগুরা-মাদারীপুর এলাকার কাদের হাওলাদারের ছেলে।

স্থানীয়রা জানান, এলাকায় দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা চালিয়ে আসছে ইদ্রিস। এতে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। মঙ্গলবার ভোরে ইয়াবা ট্যাবলেট পাচারের সংবাদে খাঞ্জাপুর ইউনিয়নের ঘোষেরহাট এলাকায় ইদ্রিসকে আটক করে আগে থেকেই ওৎ পেতে থাকা কতিপয় স্থানীয় যুবক। পরে তার কাছ থেকে পাঁচশ’ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় তাকে মারধর করে থানা পুলিশের কাছে তুলে দেওয়া হয়। এর আগে সোমবার বিকেলে হামলার শিকার হয়েছিলো সে। তবে আহতের পরিবার জানিয়েছে, পূর্ব বিরোধের জেরধরেই এই হামলার ঘটনা ঘটেছে।

গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, আহত অবস্থায় ওই মাদক ব্যবসায়ীকে পাঁচশ’ পিচ ইয়াবা সহ আটক করা হয়েছে। আটককৃতের মাথায় জখম থাকায় তাকে বরিশাল শেরই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে। এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


এ ক্যটাগরির আরো খবর..