৪.৭ মাত্রার ভূমিকম্প নেপালে

আন্তর্জাতিক ডেস্ক: মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে নেপালে। বুধবার দেশটির কোদারি এলাকা কেঁপে ওঠে ৪ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিসি) জানিয়েছে এদিনের ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৭। তবে নেপালের জাতীয় ভূকম্পনকেন্দ্র জানিয়েছে, এর তীব্রতা ছিল ৪.৯।

ইউএসজিসির তথ্যমতে, বুধবার বেলা ৩টা ২২ মিনিটে কেঁপে ওঠে নেপালের কোদারি অঞ্চল। ভূকম্পনের কেন্দ্র কাঠমান্ডু থেকে ৪৫ কিলোমিটার দূরে। ভারতের উত্তরাঞ্চলেও সামান্য কম্পন অনুভূত হয়।

২০১৫ সালের ২৫ এপ্রিল তীব্র ভূমিকম্পে তছনছ হয় নেপালের রাজধানী কাঠমান্ডু ও আশপাশের অঞ্চল। সেই আতঙ্ক ফিরে এলো প্রায় ১০ মাস পরে। স্বল্পমাত্রার ভূমিকম্প হলেও আতঙ্কিত হয়ে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে কোদারির লোকজন। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কয়েকটি বাড়িতে ফাঁটল সৃষ্টি হয়েছে বলে নেপালের গণমাধ্যমে জানানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।