× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

ডেস্ক

৪ আগস্ট রবিবার দিনের শুরুতে জেনে নিন আপনার রাশিফল

Kishori
হালনাগাদ: রবিবার, ৪ আগস্ট, ২০২৪
https://thenewse.com/wp-content/uploads/Sunday-horoscope.jpg
Sunday Horoscope

অনেকে রাশিফল দেখে  দিন শুরু করেন। কারণ, রাশিফল আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক চিত্র। আপনার আপদকালিন বিপদ থেকে সতর্ক হতে পারেন। আজ ৪ আগস্ট রবিবার দিনের শুরুতে জেনে নিন আপনার রাশিফল

মেষরাশি 

দীর্ঘদিনের দাম্পত্য কলহবিবাদের মীমাংসা হবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। জীবনসঙ্গীরা কর্ম পেতে পারে। মনের অভিলাষ পূর্ণ হবে। গৃহবাড়িতে আসবাবপত্রের পসরা সাজবে। প্রতিযোগিতায় জয়ী হওয়ার সম্ভাবনা।

বৃষরাশি

আয় উপার্জনের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে। কর্মে অমনোযোগ ও ব্যবসায় মন্দাভাব বিরাজ করবে। সিজনাল রোগব্যাধির প্রকোপ বাড়তে পারে। শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি আকৃষ্ট থাকবে।

মিথুনরাশি

গৃহবাড়ি ও যানবাহন বদলের জন্য দিনটি রেকর্ড হয়ে থাকবে। কর্ম ব্যবসায় বাড়তি দায়িত্ব পাবেন। হারানো পিতৃমাতৃ ধনসম্পদ প্রাপ্তির সম্ভাবনা। শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ হবে। গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হবে।

কর্কটরাশি

হারানো ধনসম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে। জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করবেন। কন্যাসন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে।

সিংহরাশি

কর্মের সুনাম যশ প্রতিষ্ঠার পথ সুগম করবে। বিবাহযোগ্যদের বিবাহের পথ খুলবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলতে পারে। ধৈর্য সাহস মনোবল জনবল বাড়বে। গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হবে। রাগ জেদ হঠকারী সিদ্ধান্ত ঘাতক বলে প্রমাণিত হবে।

কন্যারাশি

ব্যাংক ব্যালেন্স ফুলেফেঁপে উঠবে। দীর্ঘদিনের ধারকর্জ ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে। শূন্য পকেট পূর্ণ হয়ে উঠবে। অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাব ঘুচবে। নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আসবে। গৃহবাড়ি ভূসম্পত্তি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন পূরণ হবে।

তুলারাশি

দুর্যোগের মেঘ কাটতে আরম্ভ করবে। মনের অভিলাষ পূর্ণ হবে। নিত্যনতুন স্বপ্ন পূরণের সম্ভাবনা। ঝটকা উপার্জনের পথ খুলবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসতে পারে। পরিবারে ছোট্ট মুখের আগমন ঘটতে পারে।

বৃশ্চিকরাশি

ব্যবসা-বাণিজ্যে লোকসান গুনতে হবে। দাম্পত্য সুখ-শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবনসাথীর মতামতকে গুরুত্ব দিন। দুর্যোগের মেঘে আছন্ন থাকবে। দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে। প্রেম বন্ধুত্বে ফাটল ধরতে পারে।

ধনুরাশি

সফলতার চাবি হাতের মুঠোয় আসবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল হবে। ধারকর্জ ও ঋণ মুক্ত হবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। শিক্ষার্থীরা বিদ্যাবুদ্ধি জ্ঞানগরিমা দিয়ে জীবন গড়বে। বিদেশে অবস্থানরতদের স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে।

মকররাশি

নিত্যনতুন বাণিজ্যিক স্বপ্ন পূরণ হবে। কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ রাজকীয় দিন উপভোগ করবেন। শিক্ষার্থীরা মৌজমস্তিতে কাটাবে। শত্রু ও বিরোধীপক্ষ পরাস্ত হবে। নেশা থেকে দূরে থাকুন। প্রেম বন্ধুত্ব বিনোদন শুভ।

কুম্ভরাশি

নিত্যনতুন প্ল্যানপ্রোগ্রাম বাস্তবায়িত হবে। ভাগ্যলক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোকা মারবে। মন ধর্ম ও পরোপকারের প্রতি আকৃষ্ট থাকবে। পিতামাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। প্রেমীযুগলের প্রেম সমাজে স্বীকৃতি পাবে।

মীনরাশি

ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে। দাম্পত্য জীবন কটুতায় ভরে উঠবে। টাকা-পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে।

 


এ ক্যটাগরির আরো খবর..