বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
সর্বশেষ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ | তথ্যমন্ত্রীর সাথে যুক্তরাজ্যের হাই কমিশনার ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ | কোটালীপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে অংশীজনদের দিনব্যাপী কর্মশালা | আধুনিক লাইফস্টাইল ও প্রয়োজনের সমন্বয়ে ঈদবাজারে ইনফিনিক্সের স্মার্টফোন | মান্দায় ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চিকিৎসা: নেই খাবার পানি ও শৌচাগার | নওগাঁর মান্দায় পুলিশের অভিযান: ৯০০ কেজি সরকারি চাল উদ্ধার, গ্রেফতার ১ | দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনে নতুন ইতিহাস সৃষ্টি | ভারত-চীন সম্পর্ক উন্নয়নে ‘লঞ্চপ্যাড’ হতে পারে পশ্চিমবঙ্গ |

৪৭২ জন নেতা-কর্মী গ্রেপ্তারের তালিকা ইসিকে দিল বিএনপি

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে বিএনপির দাবি ৪৭২ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার এ সংক্রান্ত একটি তালিকা নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে দলটি।

শুক্রবার বেলা ১১টার দিকে বিএনপির কেন্দ্রীয় মামলা তথ্য সংগ্রহকারী কর্মকর্তা মো. সালাহউদ্দিন খানের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার বরাবর এ তালিকা জমা দেয়।

তালিকার বাইরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক চিঠিতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দেয়া ‘বানোয়াট মামলা’ প্রত্যাহারসহ গ্রেপ্তার নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কমিশনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

চিঠিতে বলা হয়, গত ৮ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং আশপাশের এলাকাসহ সারাদেশ থেকে দলের ৪৭২ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই মর্মে পাঁচটি এজাহারও পাওয়া গেছে। গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের পদসহ তালিকা জমা দেয়া হলো। পরবর্তীতে আরও পাওয়া গেলে সেগুলোও জমা দেয়া হবে।

তালিকা জমা দেয়ার পর সালাহউদ্দিন খান সাংবাদিকদের জানান, কমিশন থেকে বলা হয়েছিল, তফসিল পরবর্তী সময়ে কাউকে গ্রেপ্তার করা হবে না, কিন্তু করা হয়েছে। তফসিল পরবর্তী সময়ে ৪৭২জন বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। সেই তালিকা ইসিকে দিলাম। গেল বুধবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে জাতীয় ঐক্যফ্রন্ট।

বৈঠকে তফসিলের পর গ্রেপ্তার নেতা-কর্মীদের নাম-পদবিসহ তালিকা জমা দিতে বলেছিল নির্বাচন কমিশন। পুনঃনির্ধারিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৮ নভেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর এবং ভোটের দিন ৩০ ডিসেম্বর।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।