৩১ আগস্ট দিনের শুরুতে দেখুন আপনার রাশিফল

৩১ আগস্ট দিনের শুরুতে দেখুন আপনার রাশিফল
রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

যদি রাশিফলে কোন বাধার কথা বলা থাকে, তা এড়িয়ে চলুন। পূণ্য অর্জনের কাজে মন বসান, পরিবারের সকলের সঙ্গে মিষ্টি সময় কাটান, সর্বোপরি বুঝে ব্যয় করুন- দেখবেন জীবন হবে সুমধুর। আজ ৩১ আগস্ট দিনের শুরুতে দেখুন আপনার রাশিফল।

মেষঃ অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু হবেন আপনি। শরীরকে সুস্থ রাখতে, খেলাধূলা করুন। দূরের যাত্রা আরামদায়ক না হলেও, ভালো যোগাযোগ গড়ে উঠবে। অর্থ সঞ্চয়ের জন্য পরিবারের সকলের সঙ্গে পরামর্শ করুন।

বৃষভঃ আজকের দিনে আপনি প্রশংসা পাবেন। শারীরিক অসুস্থতার কারণে বিশেষ কাজ করতে অক্ষম হবেন। পরিবারের সঙ্গে কিছুটা ভালো সময় কাটান। বিদেশের ব্যবসায় কিছু সমস্যা হতে পারে, বুঝে অর্থ ব্যয় করুন।

মিথুনঃ কর্মক্ষেত্রে সবকিছু আপনার পক্ষে থাকবে। আজকের দিনে এই রাশির ব্যক্তিরা মা কিংবা মামাবাড়ির থেকে কিছুটা আর্থিক সুবিধা পেতে পারেন। আজকের দিনে নিরাপত্তাহীনতায় ভুগতে পারেন। সহজেই সমস্যা এড়িয়ে যেতে পারবেন।

কর্কটঃ সফরের মাধ্যমে বর্তমানে কোন উপকার না পেলেও, ভবিষ্যতে কাজে দেবে। অর্থ সঞ্চয়ের দিকে মন দিয়ে বেশি ব্যয় না করাই মঙ্গলের। কর্মক্ষেত্রে নতুন ধারণার জন্ম দিন। আপনার কথায় পরিবার সায় না দিলেও, তাঁদের থেকে কিছু শিখে নিন।

সিংহঃ সম্ভব হলে বন্ধুদের সঙ্গে কিছুটা সময় কাটাতে পারেন। আজকের দিনে এই রশির ব্যক্তিরা মজার মেজাজে থাকবেন। কাছের মানুষদের থেকে দূরে থাকলে, আপনার বিপদে তাঁদের পাশে পাবেন না। রাতের দিকে অর্থ উপার্জনের সম্ভাবনা রয়েছে।

কন্যাঃ কোন বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে শিখুন। আজকের দিনে এই রাশির ব্যক্তিদের শরীর সুস্থই থাকবে। কর্মক্ষেত্রে সবকিছু আপনার পক্ষে থাকবে। আপনার পছন্দানুযায়ী কাজ করতে উৎসাহ দিন বাচ্চাকে।

তুলাঃ আপনার কাজে সমমানসিকতার বন্ধুদের সাহায্য নিন। কাজের ফাঁকে কিছুটা আরাম করতে পারবেন। পরিবারের সদস্যদের সঙ্গে কিছু সমস্যা তৈরি হতে পারে। গুরুজনদের সাহায্যে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন।

বৃশ্চিকঃ আত্মীয়দের সঙ্গে কারবার করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। অতিরিক্ত ব্যয় থেকে নিজেকে সংযত রাখুন। পরীক্ষামূলক কাজে নিজেকে যুক্ত রাখুন। আজকের দিনে কাছের মানুষের সঙ্গে খুব সুন্দর একটা সময় কাটাবেন।

ধনুঃ বিশ্বাস যোগ্য ব্যক্তিদের সঙ্গে আজকের দিনে আপনি কথা বলুন। আজকের দিনে আপনি আরাম করতে পারবেন। বাড়িতে হঠাৎ অতিথি আগমনে, পূর্ব পরিকল্পনা ভেস্তে যাবে। বসে না থেকে অর্থ উপার্জনের দিকে মন দিন।

মকরঃ কাজে ঢিলা দিলে, চাপ বাড়বে। চারপাশের মানুষের সমর্থন পাবেন আপনি। আপনার মেজাজ ভালো করতে, পরিবারের সদস্যরা চেষ্টা করবে। মদ্যপান এবং ধুমপান থেকে দূরে থাকুন।

কুম্ভঃ অপরিচিত মানুষদেরকে নিজের মনের কথা বলা ঠিক নয়। বসে না থেকে অর্থ উপার্জনের দিকে মন দিন। বাচ্চাদের আচরণে, আপনার সময় কঠিন হয়ে যাবে। বেশি ক্যালোরি যুক্ত খাবার খাওয়া ঠিক নয়।

মীনঃ বৃদ্ধ ব্যক্তিরা ফাঁকা সময়ে বন্ধুদের সঙ্গে দেখা করতে যেতে পারেন। আপনার আদর্শ যাতে হার না মানে, সেদিকে খেয়াল দিন। সঙ্গী মানুষের সঙ্গে বেশি তর্ক করা ঠিক নয়। নতুন ব্যবসা শুরু করার আগে, দায়িত্ব বুঝে নিন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।