× Banner
সর্বশেষ
বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে দুর্ঘটনার কবলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস, আহত ৮ শিক্ষার্থী নবীগঞ্জে আনন্দ নিকেতনের আয়োজনে জমকালোভাবে বাংলা বর্ষবরণ উৎসব উদ্বোধন করলেন এমপি ড. রেজা কিবরিয়া  বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে আজ থেকে স্বর্ণের ভরি ২.৫ লাখ পঞ্চগড়ে কৃষক কার্ড পেলেন ৩৫৫৪ জন আজ সারা দেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু  আরব বিশ্বে শীর্ষ খাদ্য সরবরাহকারী ভারত, ১৫ বছর পর পিছনে ব্রাজিল বিশ্বে শক্তিশালী পাসপোর্টে শীর্ষে সিঙ্গাপুর, আগের চেয়ে দুই ধাপ পিছিয়ে বাংলাদেশ আজ বুধবার (১৫ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

পিআইডি

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট সুপারিশ সরকারের কাছে উপস্থাপন করবে কমিশন

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
৩১ অক্টোবরের মধ্যে জুলাই জাতীয় সনদ

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ ৩১ অক্টোবর পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এই মেয়াদের মধ্যেই জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নের সুস্পষ্ট, সুনির্দিষ্ট এবং পূর্ণাঙ্গ সুপারিশ সরকারের কাছে উপস্থাপন করবে কমিশন এবং এই সুপারিশ বাস্তবায়নের জন্য কমিশনের পক্ষ থেকে তার সর্বোত্তম প্রচেষ্টা অব্যাহত থাকবে। সরকার এই সময়ের মধ্যেই সুনির্দিষ্ট পদক্ষেপের মধ্য দিয়ে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়াটি শুরু করবে এবং সেই প্রক্রিয়া যাতে সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে অগ্রসর হয় সরকার তার নিশ্চয়তা বিধান করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আজ ঢাকায় জাতীয় সংসদের এলডি হলে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠানের প্রস্তুতি উপলক্ষ্যে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অধ্যাপক আলী রীয়াজ এসব কথা বলেন। এ সময় সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীসহ কমিশনের সদস্যদের মধ্যে বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া,  সফর রাজ হোসেন এবং ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষের  গণতন্ত্র এবং রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা হোঁচট খেয়েছে। কিন্তু সকল নাগরিক সংগ্রামের মাধ্যমে যে স্বপ্ন দেখেছেন, আশা এবং প্রত্যাশার কথা ব্যক্ত করেছেন, তা জুলাই জাতীয় সনদের মাধ্যমে আংশিকভাবে হলেও প্রতিফলিত হয়েছে।

জুলাই জাতীয় সনদকে বাংলাদেশের ভবিষ্যৎ উল্লেখ করে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, সনদে রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ে ঐকমত্য পোষণ করেছে তা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটি বিশাল পরিবর্তন আসবে। তিনি বলেন, ভবিষ্যৎকে হাতে নিয়েই আমরা আগামীকাল জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দাঁড়াবো। জুলাই সনদ বাংলাদেশের জনগণকে কী দেবে তা ছোট্ট একটি ডকুমেন্টারির মাধ্যেমে জাতির সামনে আগামীকাল তুলে ধরা হবে বলেও জানান তিনি।

#


এ ক্যটাগরির আরো খবর..