× Banner
সর্বশেষ
আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব জনগণের দেখভাল করা – সংসদে প্রধানমন্ত্রী শ্যামনগরে নিবন্ধিত জেলেদের মাঝে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ২০২৭ সালে রূপপুর থেকে মিলবে ৪০ শতাংশ বিদ্যুৎ ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী তদন্ত কমিটি গঠন পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গাইবান্ধায় সিএমএসএমই অর্থায়ন কর্মশালার আয়োজন জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী আলোকচিত্র হচ্ছে সময়ের দলিল – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে

নিউজ ডেক্স

২ মাস পর ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
২ মাস পর ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু

দুই মাস পরে আবারো গতকাল বিকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে ভারত হতে শুরু হয়েছে পেঁয়াজ আমদানি। প্রতি মেট্রিক টন ১৫০ ইউএস ডলার মুল্যে ঢুকছে পিয়াজ।

আমদানি মুল্যের উপর ১০ শতাংশ শুল্ককর পরিশোধ করে প্রতি কেজি পেঁয়াজের আমদানি খরচ পড়ছে ৩৪ টাকা। আর বাজারে এ পেঁয়াজ বিক্রী হচ্ছে ৩৬ টাকায়। আমদানি স্বভাবিক হলে আরো দাম কুমবে বলছেন আমদানি কারকেরা।

এদিকে আমদানির খবরে প্রথম দিনেই খুরচা বাজারে দেশি পিয়াজের দর কেজিতে ৫ টাকা কমে বিক্রী হচ্ছে ৪০ টাকায়। তবে গত বছরের তুলনায় এবছর আমদানি বন্ধে খুব একটা দাম বাড়েনি বাজারে। দেশে বণ্যা পরিস্থিতিতে নিম্ন অঞ্চল প্লাবিত হওয়ায় সংকটের আশঙ্কা ও ঈদে যাতে উধ্বগতি না হয় এতে সরকার পিয়াজ আমদানির অনুমতি দেয়।

বেনাপোল বন্দরের উপপরিচালক(প্রশাসন) আব্দুল জলিল জানান, দু মাস পরে আবারো পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। যাতে দ্রুত বন্দর থেকে খালাস নিতে পারে ২৪ ঘন্টা বন্দর খোলা থাকছে।

আমদানি কারক গাজী শামিম উদ্দীন জানান, সরকার ইমপোর্ট পারমিট দেওয়ায় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।

বেনাপোল বন্দর থেকে আমদানিকৃত পেঁয়াজ কেজি ৩৫ টাকায় বিক্রী করা হচ্ছে। আমদানি ও সরবরাহ বাড়লে আরো দাম দাম কমে আসবে।

সাধারণ পেঁয়াজ ক্রেতা জসিম জানান, গতকালকেও দেশি পেঁয়াজ কেজি ৪৫ টাকায় কিনেছি। আমদানি খবরে আজ কেজিতে ৫ টাকা কমে বিক্রী হচ্ছে ৪০ টাকায়। কিছুটা কম দামে পেয়ে উপকার হচ্ছে।

খুরচা পেঁয়াজ বিক্রেতা আলিম জানান, দেশি পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। আমদানি স্বাভাবিক হলে দাম আরো কমে যাবে। তবে ভারতীয় পেঁয়াজ আমদানিতে দেশি পেঁয়াজে তাদের লোকশানে পড়তে হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..