২৫ দিন ধ‌রে নি‌খোজ মাদ্রাসা ছাত্র

আবু না‌সের হুসাইন: ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের নারানদিয়া গ্রামের মো. পিকুল সর্দারের ছেলে ইয়াসিন সর্দার (১২) গত ২৪ দিন ধরে নিখোঁজ রয়েছে। তিনি নগরকান্দা মদিনাতুল মাদ্রাসার ছাত্র।

গত ৯ নভেম্বর মাদ্রাসা থেকে ইয়াসিন নিখোঁজ হয়। তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় নগরকান্দা থানায় একটি সাধারন ডায়রী করা হয়েছে।

নিখোঁজ ছাত্র ইয়াসিনের বাবা পিকুল হোসেন জানান, গত ৮ নভেম্বর ইয়াসিন বাড়ি থেকে মাদ্রাসায় যায়। পরদিন ৯ নভেম্বর খবর পাই ইয়াসিনকে পাওয়া যাচ্ছে না। এরপর থেকে অনেক খোঁজাখুজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নগরকান্দা মদিনাতুল মাদ্রাসার প্রিন্সিপাল মুফতী ইছমত উল্লাহ কাসেমী বলেন, ইয়াসিন এ মাদ্রাসায় ভর্তি হওয়ার পর থেকে মাঝে মাঝেই হারিয়ে যেত। ওর জিনের ভাব রয়েছে। তবে এবার আর কোনো খোঁজ মিলছে না তার। এ বিষয় থানায় একটি জিডি করা হয়েছে।

নগরকান্দা থানা অফিসার ইনচার্জ (ওসি) এএফএম নাসিম বলেন, ইয়াসিন নিখোঁজের ঘটনায় গত ২১ নভেম্বর নগরকান্দা মদিনাতুল মাদ্রাসার হাফেজ মো. আবু দাউদ বাদী হয়ে একটি সাধারন ডায়রী করেছেন। আমরা ছেলেটিকে উদ্ধার করার জন্য চেষ্টা করছি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।