২০১০ সালের আগের সব মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ

বিশেষ প্রতিবেদক: ২০১০ সালের আগের সব মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

আজ রোববার আদালত খোলার পর সুপ্রিম কোর্চ প্রশাসনকে এ নির্দেশ দেন প্রধান বিচারপতি।বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. সাব্বির ফয়েজ।

সাব্বির ফয়েজ জানান, বহু বছর ধরে আনেক গুরুত্বপূর্ণ দেওয়ানি ও ফৌজদারি মামলাপড়ে আছে। বিভিন্ন কারণে এসব মামলা শুনানির উদ্যোগ নেয় না কেউ। এতে করে অনেক সময় বাদী-বিবাদীরাও আগ্রহ হারিয়ে ফেলেন। তাই ২০১০ সালের আগের পুরোনো মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।

সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার আরো জানান, এ নির্দেশ অনুসারে আজ রোববার থেকে বিচারপতি মিজানুর রহমান ভূঞা, বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি মো. আবু তারিকের বেঞ্চসহ হাইকোর্ট বিভাগের বিভিন্ন বেঞ্চে পুরাতন মামলা কার্যতালিকায় উঠেছে। পর্যায়ক্রমে সব মামলা কার্যতালিকায় আসবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।