বেসরকারি খাতে শিল্প স্থাপন, অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদানের রূপ এবং উদ্যোক্তাদের আকৃষ্ট ও উৎসাহিত করার লক্ষ্যে রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার দেওয়া হয়েছে।
মোট ছয় ক্যাটাগরিতে ১৯টি শিল্প প্রতিষ্ঠান পেল রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার-২০১৯।
এ ক্যাটাগরির মধ্যে বৃহৎ শিল্পে ০৪টি, মাঝারি শিল্পে ০৪টি, ক্ষুদ্র শিল্পে ০৩টি, মাইক্রো শিল্পে ০৩টি, কুটির শিল্পে ০২টি এবং হাইটেক শিল্পে ০৩টি পুরস্কার দেওয়া হয়েছে।
এখানে ১ টি করে ক্রেস্ট এবং সম্মাননাপত্র দিয়ে প্রতিষ্ঠানগুলোকে পুরস্কৃত করা হয়েছে।
ওসমানী স্মৃতি মিলনায়তনে শিল্প মন্ত্রণালয় আয়োজিত রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার ২০১৯ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি অংশ নেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।


