× Banner
সর্বশেষ
শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজে আয়নার দায়িত্ব পালন করে – তথ্যমন্ত্রী মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সহযোগিতা নিয়ে আলোচনা চীনা ইকোনোমিক জোন শিল্পায়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – অর্থমন্ত্রী স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

১৬ জুলাই থেকে সাশ্রয়ী মূল্যে এডিএসএল ও জিপন ইন্টারনেট ব্যান্ডউইডথ

Kishori
হালনাগাদ: রবিবার, ৭ জুলাই, ২০১৯

ঢাকা, ২৩ আষাঢ় (৭ জুলাই) :  সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট ব্যবহার নিশ্চিত করতে বিটিসিএল এর এডিএসএল (অউঝখ) এবং জিপন (এচঙঘ) এর ইন্টারনেট ব্যান্ডউইডথের দাম অর্ধেকেরও বেশি কমানো হয়েছে। বিটিসিএল ল্যান্ড ফোনে এডিএসএল ও জিপন ব্যবহারকারী গ্রাহকগণ ১৬ জুলাই থেকে এ সুবিধা পাবেন।

ঢাকায় বিটিসিএল কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে আজ এই সিদ্ধান্ত গৃহীত হয়। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ^াসের সভাপতিত্বে বিটিসিএল- এর ব্যবস্থাপনা পরিচালক ইকবাল মাহমুদসহ বিটিসিএল এর পদস্থ কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বৈঠকে বিটিসিএল এর সম্পদ, নেটওয়ার্ক এবং বিদ্যমান মানব সম্পদ যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে সেরা প্রতিষ্ঠানে রূপান্তরের জন্য লাগসই কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন। তিনি বলেন, বিটিসিএলকে প্রশংসনীয় প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব। মন্ত্রী এডিএসএল এবং জিপন ইন্টারনেট ব্যান্ডউইডথ সার্ভিসকে আরো জনপ্রিয় করতে এর নেটওয়ার্ক সম্প্রসারণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

বৈঠকে ইন্টারনেট ব্যান্ডউইডথের মূল্যহ্রাস বিষয়ে টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, দেশের মানুষ যাতে সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারেন সেই লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এর আগে ২০০৯ সালের আগস্ট মাসে প্রতি এমবিপিএস ইন্টারনেটের মূল্য ২৭ হাজার টাকা থেকে কমিয়ে ১৮ হাজার টাকায় নির্ধারণ করা হয়। পরবর্তীতে কয়েক ধাপে মূল্য হ্রাস করে সর্বশেষ এ বছরের ২৭ জুন এক এমবিপিএএস ব্যান্ডউইডথের সর্বনি¤œ চার্জ ৩৬০ টাকা থেকে ১৮০ টাকায় নির্ধারণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..