১৫ দিনের মধ্যে এনডিএমকে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন- এনডিএমকে নিবন্ধন প্রদান করতে উচ্চ আদালতের দেয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগ। গত ২১ অক্টোবর, ২০১৮ ইং বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মোঃ আশরাফুল কামাল সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই সংক্রান্ত রুলের শুনানি শেষে রায়ের সার্টিফাইড কপি হাতে পাবার ১৫ দিনের মধ্যে এনডিএমকে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেন।

আজ এর বিরুদ্ধে নির্বাচন কমিশনের করা আপিল খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। ফলে এনডিএমকে নিবন্ধন প্রদান করতে হাইকোর্ট বেঞ্ছের দেয়া রায় বহাল থাকলো। এই রায় ঐতিহাসিক বলে আখ্যা দিয়ে একে গণতন্ত্রের বিজয় বলে উল্লেখ্য করেছেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ।

আদালতে এনডিএম এর পক্ষে শুনানীতে অংশ নেন সিনিয়র আইনজীবী ব্যারিষ্টার আখতার ইমাম ও ব্যারিষ্টার রাশনা ইমাম। রাষ্ট্রপক্ষে ছিলেনে এ্যাড. ওবায়দুর রহমান মোস্তফা।

এনডিএম এর পক্ষে দলটির চেয়ারম্যান ববি হাজ্জাজের করা এক রিট আবেদনের শুনানির পর গতবছর ৮ জুলাই হাইকোর্ট রাজনৈতিক দল হিসেবে এনডিএমকে নিবন্ধন দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন। প্রধান নির্বাচন কমিশনার(সিইসি), নির্বাচন সচিবসহ তিনজনকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।