আঃজলিল (শার্শা-যশোর) প্রতিনিধিঃ যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ আব্দুর রশীদ আজ সকালে গোগা বিলপাড়া গ্রামের খালের পুর্বপাশের করেনা আক্রান্ত জাহাঙ্গীরের পরিবারসহ ১৫ টি পরিবারকে সম্পুর্ন লকডাউন ঘোষনা করেছেন।
তবে তিনি নিজের অর্থায়নে লকডাউন ঘোষনাকৃত ১৫টি পরিবারের জন্য চাল, ডাল, পটল, লাউ ও হ্যান্ড স্যানিটাইজার প্রদান করেন।
এছাড়াও তিনি সকলকে বাড়ীতে থাকার জন্য কঠোর ভাবে দিক নির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য বিলপাড়া গ্রামের আক্রান্ত ব্যাক্তির আত্মিয় স্বজনরা ঘটনাটি মিথ্যাবলে আশপাশের গ্রামগুলিতে অপপ্রচার চালিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে চলেছে।
এমনি কি তারা কোন প্রকার কর্নপাত না করে লকডাউন ভেঙে তারা অবাধ চলাফেরা চালিয়ে যাচ্ছেন যেটা বর্তমান সময়ের জন্য খুব
খারাপ একটা দিক। তাহা না হলে হিতে বিপরীত হতে পারে।


