১২৯ বছরের পুরনো বোদা পাইলট মডেল স্কুল এন্ড কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ ৫ সেপ্টেম্বর  (মঙ্গলবার) পঞ্চগড়ের বোদায় ১২৯ বছরের পুরনো বোদা পাইলট মডেল স্কুল এন্ড কলেজকে জাতীয়করণের দাবিতে এক মানববন্ধন, র‌্যালী ও স্মারকলিপি প্রদান কর্মসুচি পালন করা হয়েছে।

 

বোদা পাইলট মডেল স্কুল এন্ড কলেজের সভাপতি এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজার নেতৃত্বে শিক্ষক-কর্মচারী, অভিভাবক, প্রাক্তন ছাত্র ও শিক্ষার্থীদের নিয়ে স্কুল গেট সংলগ্ন ঢাকা-পঞ্চগড় মহাসড়কে ব্যানার সহ বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত ঘন্টা ব্যাপী এ মানববন্ধন করে।

 

মানববন্ধন কর্মসূচীতে এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজার, প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ আমির হোসেন, বনিক সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ আজাহার আলি, বনিক সমিতির সাঃ সম্পাদক মোঃ হাসান, বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুর রোব, প্রধান শিক্ষক মোঃ জামিউল হক, আওয়ামীলীগ নেতা মোঃ মোকলেছার রহমান জিল্লুর প্রমুখ বক্তব্য রাখেন।

 

বক্তারা এসময় বলেন, ১৮৮৮ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যাপীঠটি প্রতিষ্ঠালগ্ন থেকে ১২৯ বছর ধরে সুনামের সহিত পাঠদান করে আসচ্ছে। সমাজে প্রতিষ্ঠিত হাজার হাজার প্রাক্তন ছাত্র-ছাত্রী এ বিদ্যাপীঠটি থেকে পাস করে দেশের বিভিন্ন জায়গায় সুনামের সাথে কাজ করে যাচ্ছে। সরকারের কাছে এ বিদ্যালয়টিকে জাতীয়করণ করার জোর দাবী করেছে তাঁরা। তানা হলে এর পরে কঠোর কর্মসূচি দেয়া হবে।

 

মানববন্ধন শেষে একটি র‌্যালী উপজেলা পরিষদ চত্বরে এসে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান মন্ত্রী বরাবর স্মারক লিপি পেশ করে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।