দি নিউজ ডেক্সঃ বাংলাদেশ দলের খেলোয়ারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠায় পাকিস্তান সরকার তাদের নিরাপত্তায় বিমান বন্দর, হোটেল থেকে শুরুর করে মাঠে যাওয়া অবদি অন্তত ১০ হাজার পুলিশ মোতায়ন করতে যাচ্ছে ।
পাকিস্তান সফরে বাংলাদেশ দলের নিরাপত্তা দেবেন সেনাবাহিনীর কমান্ডোরা। থাকবে পুলিশ বাহিনী ও আধা সামরিক বাহিনী রেঞ্জার্স। জানা যায় বাংলাদেশ দলের জন্য একটি বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ দলের হোটেল এবং মাঠে যাওয়ার পথ-এ দুটি জায়গায় নিরাপত্তার ঘেরাটোপে থাকবেন ক্রিকেটাররা। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। এ শহরে বাংলাদেশ দলকে নিরাপত্তা দিতে মোতায়েন করা হবে ১০ হাজার পুলিশ। কোনো সমস্যা হলে দ্রুতগতিতে ব্যবস্থা নেওয়ার জন্য তৈরি থাকবেন ১৯ জন বিশেষ কর্মকর্তা, সামরিক কমান্ডো এবং রেঞ্জার্স। রাওয়ালপিন্ডি টেস্টের জন্য নিরাপত্তা দেবেন সামরিক ব্যাটালিয়ন, রেঞ্জার্স উইং এবং ৪ হাজারের বেশি পুলিশ সদস্য।
তিন মাসে তিনবার পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। প্রথম দফায় চলতি মাসে লাহোরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। দ্বিতীয় দফায় রাওয়ালপিন্ডিতে ফেব্রুয়ারিতে খেলবে একটি টেস্ট। আপাতত এ দুই সফরে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে আলোচনা করতে শনিবার বৈঠকে বসেছিল আইন-শৃঙ্খলা বিষয়ক মন্ত্রিসভা কমিটি। পাঞ্জাবের আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী ছিলেন এটির আহ্বায়ক।




