× Banner
সর্বশেষ
আগামী ১৫ জুলাই সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর চীনের মেগা বাঁধ প্রকল্পে সক্রিয় ভূ-ফাটল: বাংলাদেশ ও ভারতের জন্য বাড়ছে মহা-বিপর্যয়ের ঝুঁকি প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বরিশালের পথে তারেক রহমান উইম্বলডনে টানা দ্বিতীয় শিরোপা ইয়ানিক সিনারের, ইতিহাসের বিশেষ তালিকায় ইতালিয়ান তারকা টানা বৃষ্টির শেষ নেই, আজও দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বরিশাল সফর আজ, ৪০ কিলোমিটারজুড়ে মানবপ্রাচীরে স্বাগত জানাবে বিএনপি ব্যাংককের জনপ্রিয় বারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৭, গুরুতর আহত অন্তত ২২ আজ ১৩ জুলাই (২৮ আষাঢ়) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (১৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

ডেস্ক

বৃষ্টিপাত আগামী ১০ দিন অব্যাহত থাকবে

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
ঝড়-বৃষ্টির পূর্বাভাস

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চলমান বৃষ্টিপাত থেম থেমে আরও ১০ দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

শুক্রবার (২ আগস্ট) সকাল পর্যন্ত রাজধানীতে ৫৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর। এছাড়া নোয়াখালীতে সর্বোচ্চ ২৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

শুক্রবার (২ আগস্ট) সকালে আবহাওয়া অফিস জানায়, মৌসুমি বায়ুর চাপে সমুদ্রে সঞ্চালনশিল মেঘমালার কারণে এই বৃষ্টিপাতের সৃষ্টি হয়েছে।

সকাল পর্যন্ত রাজধানীতে ৫৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর। এছাড়া নোয়াখালীতে সর্বোচ্চ ২৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। অতিভারি বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামের পাহাড় ধসের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। কয়েকদিনের টানা বর্ষণে রাজধানীর কোথাও জলাবদ্ধতার সৃষ্টি না হলেও রয়েছে ভোগান্তি।

বৃষ্টিপাত আরও ১০ দিন থেমে থেমে অব্যাহত থাকবে জানিয়ে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. মুহাম্মাদ আবুল কালাম মল্লিক জানান, বৃষ্টিপাতের কারণে উপকূলীয় অঞ্চলে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঢাকা, সিলেট ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থানে ভারি বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল শনিবার সকাল থেকে রোববার পর্যন্ত বৃষ্টির আধিক্য কম থাকলেও আবারও বাড়বে।

তিনি আরও জানান, জলীয়বাষ্প ও মৌসুমি লঘুচাপের অশঙ্কা থাকলেও নিম্নচাপ নাও হতে পারে। তবে উত্তর পূর্বাঞ্চলে জলাবদ্ধতা হতে পারে। রাজধানীতে জলাবদ্ধতার জন্য বৃষ্টিপাত নয়, ড্রেনেজ ব্যবস্থাই দায়ী বলে অভিযোগ করেছেন আবুল কালাম।


এ ক্যটাগরির আরো খবর..